Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিশেষ খবর
  • ট্রেনের টিকিট থাকা সত্ত্বেও ট্রেনে উঠতে পারলো না বহুযাত্রী

ট্রেনের টিকিট থাকা সত্ত্বেও ট্রেনে উঠতে পারলো না বহুযাত্রী

Online Desk জুন 2, 2025
FotoJet-1.jpg

প্রদীপ মাইতি, নন্দকুমার : ট্রেনের টিকিট থাকা সত্ত্বেও ট্রেনে চেপে গন্তব্যে পৌঁছতে পারলেন না বহুযাত্রী। এরপর রেলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে স্টেশন ম্যানেজারের সামনে বিক্ষোভে শামিল হলেন যাত্রীরা।
দিঘায় পর্যটকদের আসা যাওয়া অহরহই চলতে থাকে। তবে দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন হবার পর থেকেই ব্যাপক পর্যটকদের ভিড় লেগে রয়েছে। ট্রেন থেকে বাস সর্বত্রই পর্যটকদের ভিড়ে ঠাসা। এই পরিস্থিতিতে দিঘা যাওয়ার ট্রেনের টিকিট কেটেও ভিড়ের জন্য ট্রেনে উঠতে পারলেন না বহুযাত্রী ।
ট্রেনে উঠতে না পারার ক্ষোভ থেকেই সোমবার সকালে পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার স্টেশনে রেল যাত্রীরা ম্যানেজারের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে। রেল যাত্রীদের বিক্ষোভকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্টেশন চত্বরে। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছায় রেল পুলিশ ।
উল্লেখ্য, পাঁশকুড়া-দিঘা রেলপথে দিঘা যাওয়ার এবং আসার জন্য ট্রেন সংখ্যার পরিমাণ অনেকটাই কম। দুটি এক্সপ্রেস ট্রেন থাকলেও প্রত্যেক দিনই প্রায় দেরিতে চলে। যার ফলে লোকাল ট্রেনগুলোতে সাধারণ যাত্রীরা ভরসা করে এবং চলাচল করে। সোমবার নন্দকুমার স্টেশন থেকে দিঘা রওনার জন্য কয়েকশো যাত্রী টিকিট কেটেছিল। অন্যদিকে পাঁশকুড়া থেকেই ট্রেন ভর্তি হয়ে আসায় নন্দকুমার স্টেশন থেকে বহুযাত্রী ট্রেনে উঠতে পারেনি।
যার জেরে সমস্যার সম্মুখীন হতে হয় যাত্রীদের। এই পরিস্থিতি নিয়েই দীর্ঘক্ষণ চলে বিক্ষোভ। কিছুদিন আগে একইভাবে লবণ সত্যাগ্রহ স্মারক রেলস্টেশনে টিকিট কেটে ভিড় ট্রেনে উঠতে পারেনি বহু যাত্রী। তাই আগেও যাত্রা বিক্ষোভের শামিল হয়েছিল। যাত্রীদের দাবি পাঁশকুড়া-দিঘা লাইনে বাড়তি ট্রেন চালাতে হবে।
তবে এই পরিস্থিতিতে নন্দকুমার রেলস্টেশনের স্টেশন মাস্টার জানান , “ট্রেন ভিড় থাকায় ওনারা উঠতে পারেননি। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাচ্ছি”। এখন এটাই দেখার কবে রেল কর্তৃপক্ষ যাত্রীদের দুর্দশা মেটাতে বাড়তি ট্রেনের ব্যবস্থা হবে।

Post Views: 265

Continue Reading

Previous: সিকিমে ভূমিধসে নিহত ৩ সেনা জওয়ান
Next: আন্না বিশ্ববিদ্যালয় ধর্ষণকাণ্ডের সাজা শোনাল চেন্নাইর মহিলা আদালত, অপরাধী জ্ঞানশেখরনের ৩০ বছরের কারাদণ্ড

সম্পর্কিত গল্প

RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.