Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • সিকিমে ভূমিধসে নিহত ৩ সেনা জওয়ান

সিকিমে ভূমিধসে নিহত ৩ সেনা জওয়ান

Online Desk জুন 2, 2025
20250602_160349.jpg

ওঙ্কার ডেস্ক: প্রবল বর্ষণে বিপর্যস্ত উত্তরপূর্ব ভারত। বহু মানুষের মৃত্যু হয়েছে বন্যা এবং ভূমিধসে। এবার ভূমিধসে তিন সেনা জওয়ানের মৃত্যুর খবর মিলল সিকিমে। প্রশাসনিক সূত্রে খবর, রবিবার সন্ধ্যায় সিকিমের চাটেনে ভারী বৃষ্টিপাতের জেরে ভূমিধসের ফলে তিন সেনা সদস্য নিহত এবং কমপক্ষে ছয় জন নিখোঁজ হয়েছেন। নিহত তিন সেনা জওয়ান হলেন, হাবলদার লক্ষবিন্দর সিং, ল্যান্স নায়েক মুনিশ ঠাকুর এবং পোর্টার অভিষেক লাখা।

কর্মকর্তারা জানিয়েছেন, চার সেনা জওয়ানকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। নিহত জওয়ানদের উদ্দেশে শোকপ্রকাশ করেছে ভারতীয় সেনাবাহিনী। একটি সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ‘এই শোকের মুহূর্তে শোকাহত পরিবারগুলিকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য সর্বাত্মক ভাবে চেষ্টা করা হচ্ছে। ভারতীয় সেনাবাহিনী তার সমস্ত কর্মীদের নিরাপত্তা এবং সুস্থতা নিশ্চিত করার প্রতিশ্রুতিতে অটল, প্রকৃতির রোষের মুখেও কর্তব্যের প্রতি অদম্য মনোভাব এবং নিষ্ঠা প্রদর্শন করে।’

উদ্ধার অভিযান এখনও চলছে বলে জানানো হয়েছে। প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও উদ্ধারকারী দলগুলি দিনরাত নিরলসভাবে কাজ করছে। উল্লেখ্য, গত কয়েকদিন ধরে উত্তর-পূর্বের রাজ্যগুলিতে ভারী বৃষ্টিপাতের ফলে বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেছে। বৃষ্টিপাতজনিত ঘটনায় এখন পর্যন্ত কমপক্ষে ৩৪ জনের মৃত্যু হয়েছে। উদ্ধার কাজে নামানো হয়েছে ভারতীয় বিমান বাহিনীকে। হেলিকপ্টার এবং নৌকা-সহ বিভিন্ন উপায়ে আটকে পড়া মানুষদের উদ্ধার করা হচ্ছে। সেই সঙ্গে ত্রাণ সরবরাহ করতে নিয়োজিত রয়েছে একাধিক সংস্থা।

Post Views: 264

Continue Reading

Previous: পাকিস্তান অভিমুখী তিন নদীতে কমছে জলপ্রবাহ, উদ্বেগে ইসলামাবাদ
Next: ট্রেনের টিকিট থাকা সত্ত্বেও ট্রেনে উঠতে পারলো না বহুযাত্রী

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.