Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • পাকিস্তান অভিমুখী তিন নদীতে কমছে জলপ্রবাহ, উদ্বেগে ইসলামাবাদ

পাকিস্তান অভিমুখী তিন নদীতে কমছে জলপ্রবাহ, উদ্বেগে ইসলামাবাদ

Online Desk জুন 2, 2025
IMG-20250602-WA0003.jpg

ওঙ্কার ডেস্ক : পহেলগাঁও কাণ্ডের পর সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত করেছে নয়াদিল্লি। এই আবহে এবার পাকিস্তানের দিকে প্রবাহিত তিনটি নদীতে কমতে শুরু করেছে জলের প্রবাহ। আর যার ফলে উদ্বেগ বাড়ছে শাহবাজ শরিফ সরকারের।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, পাকিস্তানে প্রবাহিত সিন্ধু এবং তার উপনদী চন্দ্রভাগা ও বিতস্তার জলের উপর পাকিস্তানের প্রায় ৮০ শতাংশ কৃষিকাজ নির্ভরশীল। কিন্তু ভারতের সঙ্গে সংঘাতের কারণে সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত হয়ে যাওয়ায় নদীগুলি নিয়ে জটিলতা তৈরি হয়েছে। পাকিস্তানের তরফে দাবি করা হচ্ছে, গত কয়েক দিনে চন্দ্রভাগা, সিন্ধু এবং বিতস্তা নদীতে জলপ্রবাহ কমে গিয়েছে।

পাকিস্তানের ইন্দাস রিভার সিস্টেম অথরিটি বা আইআরএসএ সম্প্রতি একটি বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘ভারত থেকে সরবরাহ কম থাকার কারণে চন্দ্রভাগায় আচমকা জলপ্রবাহ কমে গিয়েছে। খারিফ মরসুমে এতে জলাধারের ঘাটতি আরও বাড়তে পারে।’ সংস্থাটির তরফে আরও জানানো হয়েছে, বিতস্তার উপর মংলা জলাধার এবং সিন্ধুর উপর তারবেলা জলাধারে সংরক্ষিত জলের পরিমাণ অনেক কমে এসেছে। সেই সঙ্গে কমতে শুরু করেছে চন্দ্রভাগার জলপ্রবাহ।

 

উল্লেখ্য, সম্প্রতি তাজিকিস্তানে হিমবাহ সংরক্ষণ বিষয়ে একটি আন্তর্জাতিক সম্মেলনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ভারতকে নিশানা করে বলেছিলেন, ‘সিন্ধু চুক্তি স্থগিতের যে সিদ্ধান্ত ভারত নিয়েছে, তা একতরফা এবং বেআইনি। এই চুক্তির মাধ্যমে সিন্ধু এবং তার উপনদীগুলির জল বণ্টিত হয়। এ ভাবে সঙ্কীর্ণ রাজনৈতিক স্বার্থের জন্য লক্ষ লক্ষ জীবন ঝুঁকির মধ্যে ফেলা উচিত নয়। পাকিস্তান এটা মেনে নেবে না। আমরা ভারতকে লাল দাগ অতিক্রম করতে দেব না’ যদিও পাক প্রধানমন্ত্রীর সেই মন্তব্যের জবাব দিয়েছিল নয়াদিল্লিও। পাকিস্তানের সন্ত্রাসে মদত দেওয়ার কারণে সিন্ধু জলবন্টন চুক্তি কার্যকর বাধাপ্রাপ্ত হচ্ছে বলে দাবি করেছিল ভারত।

Post Views: 391

Continue Reading

Previous: এবার সুন্দরবনে ইকো ট্যুরিজম পার্ক, উদ্বোধনের অপেক্ষায় এলাকাবাসী
Next: সিকিমে ভূমিধসে নিহত ৩ সেনা জওয়ান

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.