Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিশেষ খবর
  • এবার সুন্দরবনে ইকো ট্যুরিজম পার্ক, উদ্বোধনের অপেক্ষায় এলাকাবাসী

এবার সুন্দরবনে ইকো ট্যুরিজম পার্ক, উদ্বোধনের অপেক্ষায় এলাকাবাসী

Online Desk জুন 2, 2025
k-.png

গোপাল শীল, দক্ষিণ চব্বিশ পরগনা : এবার সুন্দরবনে নতুন চমক দিতে তৈরি হচ্ছে ইকো ট্যুরিজম পার্ক। অপেক্ষায় দিন গুনছে সুন্দরবন এলাকাবাসী । সুন্দরবনের কাকদ্বীপ বিধানসভার রামগোপালপুর গ্রাম পঞ্চায়েতের হরেন্দ্র নগর এলাকায় তৈরি হচ্ছে রামগোপালপুর ইকো ট্যুরিজম পার্ক। ২৫শে ডিসেম্বর এই পার্কটির উদ্বোধন।

ইতিমধ্যেই পার্ক তৈরির প্রস্তুতি শুরু হয়ে গেছে। রামগোপালপুরের হরেন্দ্রনগর এলাকায় শতাধিক বিঘা খালের পাশে তৈরি হয়ে গিয়েছে ডাইনোসর, জলহস্তী, হাতি সহ বিভিন্ন পশুর মূর্তি। এছাড়াও রাজহাঁস থেকে বিভিন্ন ধরনের পাখির মূর্তি তৈরি হচ্ছে। জলের মধ্যে যেখানে সেখানে কুমিরের মূর্তিও রাখা হয়েছে, দেখলেই মনে হবে নদীতে জ্যান্ত কুমির। পার্কে বসার জন্য তৈরি করা হয়েছে প্রায় শতাধিক বেঞ্চ। শিশুদের জন্য তৈরি হয়েছে দোলনা। খালের মধ্যে রাখা হবে বিভিন্ন ধরনের ছোট বড় নৌকা, এমনকি বাদ যাবে না স্পিডবোট। আর কয়েক মাস বাদেই উদ্বোধন এই ইকো ট্যুরিজম পার্ক। যদিও এখন থেকেই বিকেল হলেই মানুষের ভিড় হচ্ছে দেখার মতো। শতাধিক মানুষ আনন্দ উপভোগের জন্য এই পার্কে আসছে।

সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় এই পার্ক তৈরি হওয়ায় এলাকাবাসীর দাবি শহরের যেকোনো পার্কের সঙ্গে এই পার্ক পাল্লা দিতে পারবে। তাদের মতে সময় ও টাকা খরচা করে যে পার্ক দেখার জন্য কলকাতা যেতে হতো এবার থেকে তা হাতের কাছে। ইকো ট্যুরিজম পার্ক উদ্বোধনের অপেক্ষায় আছে এলাকাবাসী।

Post Views: 265

Continue Reading

Previous: সিঙ্গাপুরের বৈঠকে “অপারেশন সিঁদুর” ! ভারত- পাক দুই সেনাকর্তার স্পষ্ট বার্তা
Next: পাকিস্তান অভিমুখী তিন নদীতে কমছে জলপ্রবাহ, উদ্বেগে ইসলামাবাদ

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.