Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • নিম্নচাপের প্রভাবে উত্তাল সমুদ্র ! বিশেষ সতর্কতা জারি দিঘায়

নিম্নচাপের প্রভাবে উত্তাল সমুদ্র ! বিশেষ সতর্কতা জারি দিঘায়

Online Desk সেপ্টেম্বর 23, 2025
Digha-2.jpg

নিজস্ব প্রতিনিধি, দিঘা : জোয়ারে উত্তাল সমুদ্র ! দিঘায় বিশেষ সতর্কতা, উপকূল এলাকার বাসিন্দাদের পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হয়েছে পূর্ব মেদিনীপুর জেলা বিপর্যয় মোকাবিলা দফতরের তরফে। সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলায় জেলা প্রশাসন প্রস্তুত রয়েছে।

বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া গভীর নিম্নচাপ ক্রমেই স্থলভাগের দিকে এগিয়ে আসছে। রাজ্যের উপকূল-সহ বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই নিয়ে সতর্ক করে মাইকে প্রচার চলছে দিঘায়। মৎস্যজীবীদের গভীর সমুদ্র থেকে ফিরে আসতে বলা হয়েছে। উপকূলবর্তী এলাকায় বসবাসকারী লোকজনকেও জরুরি কাগজপত্র গুছিয়ে রাখতে বলা হয়েছে।

অযথা আতঙ্কিত না-হয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন ডিডিএমও মৃত্যুঞ্জয় হালদার। প্রয়োজনে জেলার কন্ট্রোলরুমে ফোন করার কথাও বলেছেন তিনি। উক্ত কন্ট্রোলরুমের নম্বর হল ০৩২২৮-২৬২৭২৮।

 

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় আরও বাড়বে সাগরের উপর থাকা নিম্নচাপ। তার জেরে ঝড়বৃষ্টি চলবে গোটা রাজ্যে। প্রতিনিয়ত জেলার কন্ট্রোল রুমে পৌঁছে যাচ্ছে আবহাওয়া দফতরের তথ্য। আবহাওয়ার গতিবিধির উপর জেলা প্রশাসনের আধিকারিকেরা নজর রাখছেন বলে খবর।

জেলা বিপর্যয় মোকাবিলা দফতরের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার রামনগর-১ ব্লক প্রশাসনের তরফে দিঘা-সহ সৈকত লাগোয়া এলাকাগুলিতে সতর্ক করে প্রচার চালানো হয়েছে। মৎস্যজীবীদের গভীর সমুদ্র থেকে ফিরে আসতে বলা হয়েছে। উপকূল এলাকার বাসিন্দাদের জরুরি কাগজপত্র গুছিয়ে রাখতে বলা হয়েছে। সেই সঙ্গে মোবাইল, ইমার্জেন্সি লাইট চার্জ দিয়ে রাখতে বলা হয়েছে।

মঙ্গলবারও বহু পর্যটক দিঘার সমুদ্রে স্নান করতে নামেন। রামনগর ১ ব্লকের পদিমা ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা দিঘা-শঙ্করপুর হোটেলিয়ার্স এসোসিয়েশনের সভাপতি সুশান্ত কুমার পাত্র জানিয়েছেন, জেলা প্রশাসনের তরফে চরম সতর্কতা জারি করা হয়েছে। তবে ভরা জোয়ারের সময় পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে। পাশাপাশি পর্যটকদের নির্বিঘ্নে থাকার পরামর্শও দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান সুশান্ত পাত্র।

Post Views: 103

Continue Reading

Previous: মঙ্গলবার পরীক্ষা স্থগিত করল কলকাতা বিশ্ববিদ্যালয়
Next: গুঞ্জনে শিলমোহর দিলেন তারকা দম্পতি, দুই থেকে তিন হতে চলেছেন ভিকি-ক্যাট

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.