Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • কলকাতায় ফের ডিজিটাল প্রতারণা চক্রের হদিশ, গ্রেফতার ৮

কলকাতায় ফের ডিজিটাল প্রতারণা চক্রের হদিশ, গ্রেফতার ৮

Online Desk জুন 7, 2025
Digital-Arrest.jpg

নিজস্ব সংবাদদাতা : ফের কলকাতায় ‘ডিজিটাল অ্যারেস্ট’-এর ঘটনা। প্রতারণার শিকার হলেন কেন্দ্রীয় সরকারের এক উচ্চপদস্থ কর্মচারী। অভিযোগ, নিজেকে সিবিআই অফিসার পরিচয় দিয়ে ফোন করে তাঁকে একটি হোটেলে ডেকে আটকে রেখে ২৫ লক্ষ টাকা অনলাইনে হাতিয়ে নেয় এক প্রতারক চক্র।

ঘটনাটি ঘটেছে ২২ মে। পর্ণশ্রী এলাকার বাসিন্দা সৌভিক শিকদার জানান, ওইদিন তাঁর কাছে একটি ফোন আসে। একাধিক ব্যক্তি ফোনে ছিলেন, এবং তাঁরা নিজেদের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার (CBI) আধিকারিক বলে দাবি করেন। অভিযোগ, জানানো হয় যে তাঁর নামে একটি পার্সেল এসেছে যাতে নাকি মাদক রয়েছে। এই কারণ দেখিয়ে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাচাইয়ের অজুহাতে তাঁকে পার্ক স্ট্রিটের একটি হোটেলে ডেকে পাঠানো হয়।

সৌভিক শিকদারের দাবি, সেখানেই তাঁকে ঘন্টার পর ঘন্টা আটকে রেখে ‘ডিজিটাল অ্যারেস্ট’-এর মাধ্যমে মানসিক চাপ দিয়ে প্রতারকরা তাঁর কাছ থেকে মোট ২৫ লক্ষ টাকা বিভিন্ন অনলাইন অ্যাপে ট্রান্সফার করিয়ে নেয়। আশ্বাস দেওয়া হয়, তথ্য যাচাইয়ের পর টাকাগুলি ফেরত দেওয়া হবে। কিন্তু কিছুই ফেরেনি।

অভিযোগ পাওয়ার পর কলকাতা পুলিশের স্পেশাল টিম হাওড়া ও নিউটাউনের একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে আটজনকে গ্রেফতার করে। তদন্তে জানা গিয়েছে, ধৃতরা সকলেই রাজস্থানের বাসিন্দা। কলকাতায় ঘর ভাড়া নিয়ে থাকতেন। বারবার ঠিকানা বদলে চলাফেরা করতেন যাতে চিহ্নিত না হন। ধৃতদের কাছ থেকে মিলেছে দুটি পিওএস মেশিন, পাঁচটি স্মার্টফোন, একাধিক ব্যাঙ্ক পাসবই ও চেকবই, এবং বিভিন্ন ব্যক্তিগত নথির জেরক্স কপি। পুলিশের অনুমান, এই চক্র এর আগেও একাধিক প্রতারণা ঘটনার সঙ্গে যুক্ত।

Post Views: 285

Continue Reading

Previous: “অনুব্রত” প্রসঙ্গ নিয়ে পুলিশের উপর ক্ষোভ বহরূপীর
Next: জট কাটিয়ে রেড রোডেই ইদের জমায়েত, নামাজ সেরে প্রধানমন্ত্রীকে কটাক্ষ ফিরহাদের

সম্পর্কিত গল্প

FotoJet.jpg

উল্টো রথেও বৃষ্টির হাত থেকে রেহাই নেই বঙ্গবাসীর, উত্তর থেকে দক্ষিণ ভিজবে জেলা থেকে জেলা

Online Desk জুলাই 24, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026

You may have missed

FotoJet.jpg

উল্টো রথেও বৃষ্টির হাত থেকে রেহাই নেই বঙ্গবাসীর, উত্তর থেকে দক্ষিণ ভিজবে জেলা থেকে জেলা

Online Desk জুলাই 24, 2026
Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.