Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • আলোচিত খবর
  • “অনুব্রত” প্রসঙ্গ নিয়ে পুলিশের উপর ক্ষোভ বহরূপীর

“অনুব্রত” প্রসঙ্গ নিয়ে পুলিশের উপর ক্ষোভ বহরূপীর

Online Desk জুন 7, 2025
zgf.png

ওঙ্কার ডেস্ক: বহুরূপীরা মুলত মুখে রঙ মেখে নানা বেশভূষায় সেজে ওঠেন। তাঁরা সেই গল্পকাহিনী মানুষের সামনে অভিনয় করে টাকা রোজগার করেন। কিন্তু সম্প্রতি সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে একটি ভিডিও। যেখানে এক পুলিশ কর্মীর সঙ্গে বচসায় জড়িয়েছেন এক বহুরূপী। এবং ওই বহুরূপী পুলিশকে লক্ষ্য করে বলেন পুলিশ নেতাদের কিছু বলেনা ,সাধারণ মানুষকে উত্যক্ত করে। তিনি বলেন, নেতা মন্ত্রীরা যদি দোষ করে ছাড় পেয়ে যান তাহলে সাধারণ মানুষও যদি কুকথা বলেন তাদের ছাড় দিতে হবে।
বোলপুরের আইসি লিটন হালদারকে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল কু-কথা বলার ঘটনায় সমাজ মাধ্যমে তা দ্রুত ছড়িয়ে পড়ে। যা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় । যার রেশ এখনও বর্তমান। এই আবহে রাজ্য সরকারের ভাতা প্রাপ্ত এক বহুরূপী এক পুলিশ কর্মীকে দেখতে পেয়ে তার ক্ষোভ উগরে দেন। তার অভিযোগ পুলিশ সামান্য কারণে সাধারণ মানুষকে বিরক্ত করে,নেতা মন্ত্রীরা অন্যায় করেও ছাড় পেয়ে যায়।
ঘটনাটি ঘটেছে দুর্গাপুর মুচিপাড়ায় এলাকার। লটারির দোকানে এক পুলিশ কর্মীকে দেখে কিছু সাহায্য চান ওই বহুরূপী। তারপরেই শুরু হয় ঝামেলা। এই বিষয়ে ওই পুলিশ অফিসার বলেন, সুস্থ মানুষকে আমি ভিক্ষা দিইনা, সুস্হ মানুষ রোজগার করে খাও। তারপরেই বহুরূপী ক্ষোভে ফেটে পড়েন।
শিল্পীদের রাজ্য সরকারের নথিভুক্ত আইডেন্টিটি কার্ডও ছিল ওই বহুরূপীর গলায়। তবে বফুরুপীর এমন কাণ্ড দেখে অনেকেই ভিডিও করতে শুরু করেন, তারপরেই তা ছড়িয়ে পড়তেই সাধারন মানুষ নানা রকম মন্তব্য করতে শুরু করেন। কিছু মানুষ আঁতকে ওঠেন বহুরূপীর এই কান্ড দেখে।

Post Views: 243

Continue Reading

Previous: মালদায় বন্যাত্রাণের টাকা লুট, অভিযোগ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে
Next: কলকাতায় ফের ডিজিটাল প্রতারণা চক্রের হদিশ, গ্রেফতার ৮

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.