Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • সব রাজ্যে তৈরি করতে হবে ডিটেনশন ক্যাম্প, ‘সাহসী পদক্ষেপ’ বললেন দিলীপ

সব রাজ্যে তৈরি করতে হবে ডিটেনশন ক্যাম্প, ‘সাহসী পদক্ষেপ’ বললেন দিলীপ

Online Desk সেপ্টেম্বর 4, 2025
dilip-ghosh-f.jpg

ওঙ্কার ডেস্ক: গত ১ সেপ্টেম্বর থেকে সারা দেশে চালু হয়েছে অভিবাসী ও বিদেশি বিষয়ক নয়া আইন। এই আইন অনুসারে বিদেশি সন্দেহ হলে কাউকে ডিটেনশন ক্যাম্পে আটকে রাখা হবে। আর সেই কারণে দেশের সব রাজ্যকে আটক কেন্দ্র বা ডিটেনশন ক্যাম্প তৈরি করার নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার। গোটা বিষয়টিকে সাহসী পদক্ষেপ বলে অভিহিত করেছেন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ।

দিলীপ ঘোষ বলেন, ‘যেভাবে অবৈধ ভাবে পার্শ্ববর্তী দেশগুলি থেকে ভারতে লোকজন ঢুকেছে তাদের বের করার প্রয়োজন রয়েছে। অনুপ্রবেশকারীদেরকে চিহ্নিত করার পর তাদের আলাদা করে রাখতেই হবে। পরে কথা বলে ফেরত পাঠাতে হবে।’ বিজেপি নেতার আরও সংযোজন, ‘বিশ্বের কোনও দেশ বিদেশিদের এইভাবে থাকতে দেয় না, আমরাও দেব না।’ উল্লেখ্য, এতদিন অসমে ডিটেনশন ক্যাম্পে বাংলাদেশি সন্দেহে আটক করে রাখা হত। তবে বর্তমানে অভিবাসী ও বিদেশি বিষয়ক আইন চালু হওয়ায় সব রাজ্যকেই এই ক্যাম্প চালু করার কথা বলল কেন্দ্রীয় সরকার।

ইতিমধ্যে মোদী সরকারের এই সিদ্ধান্ত নিয়ে সরব হয়েছে মানবাধিকার সংগঠন ও বিরোধী রাজনৈতিক দলগুলি। মানবাধিকার কর্মী রঞ্জিত শূর বিষয়টি বলেন, ‘এটি সংবিধান বিরোধী। ভারতের সংবিধানের যে মূল বক্তব্য, সেটি হচ্ছে বিনা বিচারে কাউকে আটক করে রাখা যায় না।’ বিরোধীদের অভিযোগ, বিহার এবং বাংলায় বিধানসভা নির্বাচনের আগে বিভ্রান্তি ছড়িয়ে নজর ঘোরানোর চেষ্টা করছে বিজেপি। তবে দিলীপের মতে, ‘এর আগে কোনও সরকার এই কাজ করার সাহস করেনি। বরং তাদের আধার কার্ড, ভোটার কার্ড দিয়ে ভারতীয় বানিয়ে রাজনীতি করা হয়েছে। নরেন্দ্র মোদী সরকারের কাছে যেহেতু ইন্ডিয়া ফার্স্ট, তাই দেশের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

Post Views: 143

Continue Reading

Previous: শওকত মোল্লার কনভয়ের গাড়ির ধাক্কায় মৃত্যু বাইক আরোহীর; তদন্তে লালবাজার থানা
Next: ‘হুলিগানিজম’ টিমকে ক্ষমা চাওয়ার কথা বলে দীর্ঘ পোস্ট রুদ্রনীল ঘোষের, কেন আপত্তি জানালেন অভিনেতা?

সম্পর্কিত গল্প

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.