Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • শওকত মোল্লার কনভয়ের গাড়ির ধাক্কায় মৃত্যু বাইক আরোহীর; তদন্তে লালবাজার থানা

শওকত মোল্লার কনভয়ের গাড়ির ধাক্কায় মৃত্যু বাইক আরোহীর; তদন্তে লালবাজার থানা

Online Desk সেপ্টেম্বর 4, 2025
shaokat-molla.png

ওঙ্কার ডেস্ক: ভাঙড়ে তৃণমূল বিধায়ক শওকত মোল্লার কনভয়কে ঘিরে ভয়াবহ দুর্ঘটনার জেরে উঠল একাধিক প্রশ্ন। শনিবার দুপুরে বিধায়কের কনভয়ের সঙ্গে থাকা কলকাতা পুলিশের পাইলট কার হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি মোটরবাইককে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই গুরুতর জখম হন বাইক আরোহী। পরে হাসপাতালে মৃত্যু হয় তাঁর।
দুর্ঘটনার পর থেকেই তৎপর হয়ে ওঠে লালবাজার। কলকাতা পুলিশের জয়েন্ট সিপি ইস্টকে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, পাইলট কারটি মেয়াদ উত্তীর্ণ ছিল কি না, দুর্ঘটনার মুহূর্তে কোনও যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল কি না, এসব দিক খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের গাড়ির চালকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হলেও তাঁকে এখনও গ্রেফতার করা হয়নি। এ নিয়ে ক্ষোভ ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। অনেকের প্রশ্ন, সাধারণ নাগরিক এমন দুর্ঘটনা ঘটালে সঙ্গে সঙ্গে গ্রেফতার হতো, তবে সরকারি কনভয়ের চালকের ক্ষেত্রে এত দেরি কেন?
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভাঙড় থেকে কলকাতার উদ্দেশে যাচ্ছিলেন বিধায়ক শওকত মোল্লা। বামনঘাটার কাছে পৌঁছনোর পর হঠাৎ করেই পাইলট কারটির গতি বেড়ে যায় এবং নিয়ন্ত্রণ হারায়। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, গাড়ির অ্যাক্সেলেটর হঠাৎ ভেঙে যাওয়াতেই এই বিপত্তি। গাড়িটি প্রথমে মোটরবাইককে আছড়ে ফেলে, তারপর পাশের বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে। ধাক্কায় পাইলট কারের সামনের অংশ চূর্ণবিচূর্ণ হয়ে যায়। মুহূর্তের মধ্যে থেমে যায় বাইক চালকের জীবনও। মাত্র কয়েক ফুট দূরেই ছিলেন বিধায়ক শওকত মোল্লা। দ্রুত ব্রেক কষে তাঁর গাড়ির চালক গাড়ি থামিয়ে দেন বলেই বড় বিপদ থেকে রক্ষা পান বিধায়ক। যদিও তাঁর গাড়ি অক্ষত থাকে, পাইলট কার ও বাইক প্রায় ভেঙেচুরে যায়।
শওকত মোল্লা নিজে আহত যুবককে হাসপাতালে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছিলেন। কিন্তু শেষপর্যন্ত চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ হয়। রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা। সরকারি কনভয়ে মেয়াদোত্তীর্ণ গাড়ি ব্যবহার করা হচ্ছিল কেন? ঘটনার ২৪ ঘণ্টা পরও চালককে গ্রেফতার না করায় নতুন করে চাপের মুখে পড়েছে কলকাতা পুলিশ। ডিসি ট্রাফিক অবশ্য জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্তে কোনও গাফিলতি হবে না।

Post Views: 146

Continue Reading

Previous: সার্ভিস রিভলভার দিয়ে বাবা-মাকে গুলি করে খুন পুলিশ আধিকারিকের, পরে নিজেকেও গুলি
Next: সব রাজ্যে তৈরি করতে হবে ডিটেনশন ক্যাম্প, ‘সাহসী পদক্ষেপ’ বললেন দিলীপ

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.