Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • সার্ভিস রিভলভার দিয়ে বাবা-মাকে গুলি করে খুন পুলিশ আধিকারিকের, পরে নিজেকেও গুলি

সার্ভিস রিভলভার দিয়ে বাবা-মাকে গুলি করে খুন পুলিশ আধিকারিকের, পরে নিজেকেও গুলি

Online Desk সেপ্টেম্বর 4, 2025
gun-size.jpg

ওঙ্কার ডেস্ক: অফিস থেকে তিন দিনের ছুটি নিয়েছিলেন। আর সেই ছুটির মাঝে নিজের সার্ভিস রিভলভার দিয়ে বাবা-মাকে গুলি করে খুন করলেন এক পুলিশ আধিকারিক। শুধু তাই নয় তাঁদেরকে খুন করার পর নিজের গলায়ও গুলি চালান ওই আধিকারিক। বুধবার রাতে এই গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গুরুতর আহত অবস্থায় ওই পুলিশ আধিকারিককে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত পুলিশ আধিকারিকের নাম জয়দেব চট্টোপাধ্যায় (৩২)। জঙ্গলমহল ব্যাটেলিয়নের সাব-ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন তিনি। ঝাড়গ্রামের পুলিশ লাইন এলাকায় ভাড়া বাড়িতে বাবা-মাকে নিয়ে থাকতেন জয়দেব। বুধবার রাতে সেখানে দুজনকে গুলি করে খুনের পর জয়দেব নিজের গলাতেও গুলি চালান। ওই পুলিশকর্মীর বাবার নাম দেবব্রত চট্টোপাধ্যায় (৬২) এবং মায়ের নাম শম্পা চট্টোপাধ্যায় (৫০)। রাতে গুলি চালনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সেখান থেকে রক্তাক্ত অবস্থায় তিন জনকে উদ্ধার করে নিয়ে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা দেবব্রত এবং শম্পাকে মৃত বলে ঘোষণা করেন। আহত অবস্থায় বর্তমানে ঝাড়গ্রাম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন জয়দেব।

তবে ঠিক কী কারণে এই কাণ্ড ঘটালেন জয়দেব, তা এখনও স্পষ্ট নয়। পুলিশের প্রাথমিক অনুমান, বাবা-মাকে খুন করে নিজে আত্মহত্যার চেষ্টা করেছেন জয়দেব। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। নিহতদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, ২, ৩ এবং ৪ সেপ্টেম্বর ছুটি নিয়েছিলেন জয়দেব। সেই ছুটির মধ্যে এমন ঘটনা ঘটালেন।

Post Views: 118

Continue Reading

Previous: অবশেষে কাটল আইনি জট, ‘জলি এলএলবি ৩’র মুক্তিতে সবুজ সংকেত এলাহাবাদ হাই কোর্টের
Next: শওকত মোল্লার কনভয়ের গাড়ির ধাক্কায় মৃত্যু বাইক আরোহীর; তদন্তে লালবাজার থানা

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.