Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • অবশেষে কাটল আইনি জট, ‘জলি এলএলবি ৩’র মুক্তিতে সবুজ সংকেত এলাহাবাদ হাই কোর্টের

অবশেষে কাটল আইনি জট, ‘জলি এলএলবি ৩’র মুক্তিতে সবুজ সংকেত এলাহাবাদ হাই কোর্টের

Online Desk সেপ্টেম্বর 4, 2025
tyty.png

ওঙ্কার ডেস্ক: শুরু থেকেই ‘জলি এলএলবি ৩’-এরর সঙ্গী হয়ে রয়েছে আইনি বিতর্ক। গোড়া থেকেই দেশের বিচারব্যবস্থাকে খাটো করে দেখানোর অভিযোগ রয়েছে অক্ষয় কুমার, আরশাদ ওয়ারসি অভিনীত সিনেমার বিরুদ্ধে। ‘জলি এলএলবি’ পার্টের তৃতীয় সিনেমার রিলিজ আটকাতে একের পর এক শহরে দায়ের হয় মামলা। এবার মুক্তির প্রাক্কালে এই ছবিকে সবুজ সংকেত দিল এলাহাবাদ হাই কোর্ট।
প্রসঙ্গত, সঙ্গীতা চন্দ্র এবং ব্রিজ রাজ সিংয়ের ডিভিশন বেঞ্চ ‘জলি এলএলবি ৩’-এর টিজার, ট্রেলার দেখে রায় দিয়েছে, এই ছবিতে কোনওভাবেই দেশের বিচারব্যবস্থা এবং আইনজীবীদের অপমানজনক কোনও দৃশ্য দেখানো হয়নি। এমনকী সিনেমার গানগুলিকেও খুঁটিয়ে বিচার করেছেন তাঁরা। সেসব প্রসঙ্গ তুলেই মঙ্গলবার আদালত জানিয়েছে, গানের কথাতেও এমন কোনও শব্দ নেই যা দেশের আইনব্যবস্থাকে ছোট করে দেখিয়েছে। অতঃপর এই সিনেমার মুক্তি আটকানোর কোনও যুক্তিসম্মত কারণ নেই।
যদিও মামলাকারী জয় বর্ধন শুক্লা আদালতের সামনে যুক্তি দিয়ে বলেছিলেন যে, ‘জলি এলএলবি ৩’তে আইনি পেশাকে অবমাননাকরভাবে দেখানো হয়েছে। শুধু তাই নয়, তিনি দাবি করেছেন, সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে ট্রেলার এবং গানগুলি ছড়িয়ে পড়ায় আইনজীবীদের মানসিকভাবে আঘাত করেছে। এই সিনেমা দেখার পর ভবিষ্যতে কেউ আর আইন নিয়ে পড়তে চাইবে না, বলেও অভিযোগ জানিয়েছেন তিনি। যদিও যাবতীয় সেসব অভিযোগ বাতিল করে এলাহাবাদ উচ্চ আদালত শেষমেশ অক্ষয়-আরশাদের ছবি মুক্তিতে সবুজ সংকেত দিয়েছে।
পুরনো স্মৃতি উসকে সম্প্রতি প্রকাশ্যে এসেছে ‘জলি এলএলবি’র তৃতীয় পর্বের ছবির পয়লা ঝলক। আর সেই টিজার দেখে হাসি ধরে রাখা কষ্টের! এবার অক্ষয়ের সম্মুখ সমরে আরশাদ ওয়ারসি। ফিল্মি কায়দায় বললে, এবারের প্রেক্ষাপট ‘জলি ভার্সেস জলি’। আর তাঁদের এই আইনিযুদ্ধের সাক্ষী সৌরভ শুক্লা। বিচারক ত্রিপাঠীর চরিত্রে রয়েছেন তিনি। আইনজীবী জলি মিশ্রর ভূমিকায় অক্ষয় কুমার। অন্যদিকে জলি ত্যাগীর ভূমিকায় আরশাদ ওয়ারসি। টিজারেই দেখা যায়, আদালতে দুই জলির তুমুল ঝামেলার ঝলক! সবমিলিয়ে ‘জলি এলএলবি ৩’ যে দারুণ একটা কমেডি কোর্টরুম ড্রামা উপহার দিতে চলেছেন, তা বলাই বাহুল্য। চলতি বছরের ১৯ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা এই ছবির।

Post Views: 135

Continue Reading

Previous: সম্ভাব্য যুদ্ধের আশঙ্কায় ২০২৬ সালের মার্চের মধ্যে হাসপাতাল প্রস্তুতির নির্দেশ ফ্রান্স সরকারের
Next: সার্ভিস রিভলভার দিয়ে বাবা-মাকে গুলি করে খুন পুলিশ আধিকারিকের, পরে নিজেকেও গুলি

সম্পর্কিত গল্প

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.