Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ফের সকাল সকাল শহরে পথ দুর্ঘটনা, রেড রোডে ধাক্কাধাক্কি! নিরাপত্তা কোথায়?

ফের সকাল সকাল শহরে পথ দুর্ঘটনা, রেড রোডে ধাক্কাধাক্কি! নিরাপত্তা কোথায়?

Online Desk এপ্রিল 20, 2025
Accident.jpg

ওঙ্কার ডেস্ক : ব্রিগেড মাঠের পাশেই জমায়েতের ভিড়, পুলিশি তৎপরতা তুঙ্গে— আর তার মাঝেই ফের পথ দুর্ঘটনা! প্রশ্ন উঠছে— এত নজরদারির মধ্যেও নিরাপত্তা কোথায় ?

শনিবার সকাল ৮টা নাগাদ রেড রোডে পুলিশ মেমোরিয়ালের সামনে ঘটে দুর্ঘটনা। রেড রোড ধরে একটি গাড়ি আসছিল, ঠিক তখনই মেয়ো রোডের দিক থেকে আসা আর একটি গাড়ি সজোরে ধাক্কা মারে তাকে। জোর ধাক্কায় প্রথম গাড়ির চালক আহত হন। তাঁকে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ধাক্কার শব্দে স্তব্ধ হয়ে গিয়েছিল গোটা রেড রোড চত্বর। আজ, ব্রিগেডে যখন বামেদের সভা ঘিরে বিপুল ভিড়, তখন ঠিক পাশের রাস্তাতেই এমন দুর্ঘটনা, প্রশ্ন উঠছে ট্রাফিক ব্যবস্থা নিয়ে।

সপ্তাহ ঘুরতে না ঘুরতেই ফের দুর্ঘটনা শহরের বুকে। কিছুদিন আগেই পার্ক স্ট্রিটে চলন্ত বাস রেলিং ভেঙে উঠে পড়েছিল ডিভাইডারে। সকালের ব্যস্ত সময়ে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছিল যাত্রীদের মধ্যে। হাওড়া থেকে যাদবপুরগামী ওই সরকারি বাসটিতে আহত হয়েছিলেন অন্তত পাঁচজন, একজন গুরুতর। প্রাথমিক তদন্তে উঠে এসেছিল, বাসের ট্রাই রড ভেঙে গিয়েছিল, অর্থাৎ স্পষ্ট যান্ত্রিক ত্রুটি। প্রশ্ন উঠেছিল, সরকারি বাস রাস্তায় নামার আগে রক্ষণাবেক্ষণ কি আদৌ হয় ? না কি পরীক্ষা ছাড়াই যাত্রী নিয়ে বেরিয়ে পড়ে বাস ?

অন্য একটি ঘটনায়, ই এম বাইপাসের কাছে অভিষিক্তা মোড়ে সকাল সাড়ে ৯টায় তিনটি গাড়ির ধাক্কাধাক্কিতে আহত হন সত্তরোর্ধ্ব এক বৃদ্ধ ও অটোচালক। স্থানীয়দের দাবি, ভুল রুটে ঢুকে পড়া এক অ্যাপ ক্যাব প্রথমে অটোয় ধাক্কা মারে, তারপর পাশের গাড়ির সঙ্গে সংঘর্ষ। আরও ভয়ানক বিষয়— ওই ক্যাব চালক নাকি মত্ত অবস্থায় ছিলেন এবং গাড়ি চালানো শিখছিলেন ! দুর্ঘটনার পর থেকেই তিনি পলাতক।

এই পরিস্থিতিতে প্রশ্ন আরও জোরালো— এত সতর্কতা, এত প্রচার সত্ত্বেও শহরে কেন লাগাতার ঘটছে পথ দুর্ঘটনা ? মত্ত চালকদের রাস্তায় নামা আটকাতে কি করছে প্রশাসন ? আর
নিরাপত্তা কি শুধুই জমায়েত ঘিরে ? নাকি সাধারণ যাত্রীদের জীবন ঝুঁকির মধ্যেই পড়ে থাকবে দিনের পর দিন ? প্রশ্ন তুলছে শহরবাসী।

Post Views: 195

Continue Reading

Previous: মুর্শিদাবাদে ‘বাবা-ছেলে হত্যাকাণ্ডে’ গ্রেফতার ‘মূল চক্রী’! ধৃতের সংখ্যা বেড়ে ৪
Next: নিশিকান্ত-দিনেশের মন্তব্যে বিতর্ক, দায় নিল না বিজেপি — ‘ব্যক্তিগত মত’ বলেই জানালেন নাড্ডা

সম্পর্কিত গল্প

MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.