Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • মুর্শিদাবাদে ‘বাবা-ছেলে হত্যাকাণ্ডে’ গ্রেফতার ‘মূল চক্রী’! ধৃতের সংখ্যা বেড়ে ৪

মুর্শিদাবাদে ‘বাবা-ছেলে হত্যাকাণ্ডে’ গ্রেফতার ‘মূল চক্রী’! ধৃতের সংখ্যা বেড়ে ৪

Online Desk এপ্রিল 20, 2025
arrest-dcd.jpg

নিজস্ব প্রতিনিধি, ওঙ্কার বাংলা: মুর্শিদাবাদে অশান্তির ঘটনায় প্রাণ গিয়েছে ধুলিয়ান পুরসভার জাফরাবাদ এলাকায় বাবা হরগোবিন্দ দাস ও ছেলে চন্দন দাসের। তাঁদেরকে খুনের ঘটনায় আগেই তিন জনকে গ্রেফতার করেছিল পুলিশ। ধৃতদের জিগাসাবাদ করে এই ঘটনায় আরও একজনকে গ্রেফতার করলেন তদন্তকারীরা।
পুলিশ সূত্রে খবর, শনিবার যাকে এই খুনের ঘটনায় জড়িত থাকার সন্দেহে গ্রেফতার করা হয়েছে তাঁর নাম জিয়াউল শেখ। এই জিয়াউল মূল চক্রী বলে অনুমান করা হচ্ছে। তদন্তকারীরা চোপড়া থেকে তাঁকে গ্রেফতার করেছেন। পুলিশ জানিয়েছে, পূর্বের ধৃত তিন জনকে জেরা করে জিয়াউলের নাম উঠে আসে। ধৃতের বাড়ি শামসেরগঞ্জ থানার সুলিতলা এলাকায়। তবে খুনের ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছিলেন তিনি। কিন্তু শনিবার তাঁকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
উল্লেখ্য, জাফরাবাদের হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে খুনের ঘটনায় তদন্তে নেমে রাজ্য পুলিশ কালু নাদাব এবং দিলদার নাদাবকে গ্রেফতার করেছিল। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে ইনজামুল হক নামে আরও একজনকে গ্রেফতার করে পুলিশ। অশান্তির ঘটনার প্রমাণ লোপাটের জন্য এলাকার সব সিসিটিভি ক্যামেরা ভেঙে দিয়েছিলেন বলে অভিযোগ ইনজামুলের বিরুদ্ধে। অন্যদিকে, বাবা-ছেলের খুনের ঘটনায় দাস পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই টাকা নিতে অস্বীকার করেন নিহতের পরিবার।

Post Views: 148

Continue Reading

Previous: মেহনতি জনতার ব্রিগেডে বামেদের বড় মুখ সেলিম, মীনাক্ষীর নাম নেই
Next: ফের সকাল সকাল শহরে পথ দুর্ঘটনা, রেড রোডে ধাক্কাধাক্কি! নিরাপত্তা কোথায়?

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.