Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • বিশেষ খবর
  • সব দোষীদের শাস্তি হবেই, মুর্শিদাবাদের অশান্তি নিয়ে আশ্বাস রাজ্য পুলিশের

সব দোষীদের শাস্তি হবেই, মুর্শিদাবাদের অশান্তি নিয়ে আশ্বাস রাজ্য পুলিশের

Online Desk এপ্রিল 14, 2025
FotoJet

ওঙ্কার ডেস্ক: গত শুক্রবার থেকে ওয়াকফ আইনের প্রতিবাদে তুলকালাম পরিস্থিতির সৃষ্টি হয় মুর্শিদাবাদে। এ ছাড়াও উত্তেজনা ছড়ায় মালদহের বিস্তৃর্ণ জায়গায়। যার জেরে ঘরছাড়া হয়েছেন বহু মানুষ। কিছু সময়ের জন্য তারা আশ্রয় নিয়েছেন মালদা ও জলপাইগুড়িতে। মুর্শিদাবাদের এই রণক্ষেত্র সামলাতে তৎপর হয়ে উঠেছিল রাজ্য পুলিশ। সোমবার সাংবাদিক বৈঠক করে রাজ্য পুলিশের এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিম জানালেন, “পরিস্থিতি স্বাভাবিক করার সবরকম চেষ্টা চলছে। গত ৩৬ ঘণ্টায় নতুন করে কোথাও কোনও রকম উত্তেজনা ছড়ায়নি। ইতিমধ্যে ১৯ জন তাদের বাড়িতে ফিরেও গেছেন। বাকি যারা এখনও ঘরছাড়া তাঁদের বাড়ি ফিরিয়ে আনার কাজ শুরু হয়েছে”। তাছাড়াও তিনি জানান,”কোনও রাজনৈতিক দলের সদস্য হোক, কোনও সংগঠনের হোক, আমরা দেখব না। যারা যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের সকলকে শাস্তি দেওয়া হবে। দরকারে পাতাল থেকে খুঁজে বের করে আনব দোষীদের। কিন্তু শাস্তি দেবই।”

মুর্শিদাবাদে ওয়াকফের অশান্তির জেরে গ্রেফতার করা হয়েছে ২০০-র বেশি জনকে।তাছাড়াও পুলিশ জানিয়েছে, ” নতুন ভাবে যাতে কোনও গুজব না ছড়িয়ে পড়ে তারে জন্য ইন্টারনেট বন্ধ রাখা হয়েছিল যা পুনরায় চালু করা হয়েছে”।পাশাপাশি কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী মুর্শিদাবাদ জেলায় শনিবার রাত থেকে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। সঙ্গে রুটমার্চে রয়েছে রাজ্য পুলিশও। পুলিশের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে খুব দ্রুত ১০০ শতাংশ স্বাভাবিক পরিষেবা প্রদান করা হবে।

উল্লেখ্য, রবিবার সুতি থানায় শান্তি বৈঠক ডাকা হয়েছে প্রশাসনের তরফে। সেখানে সমস্ত সংগঠনের নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসবে প্রশাসনিক আধিকারিকরা। সেই আবহে স্থানীয়দের দাবি, হিন্দু সম্প্রদায়ের শতাধিক মানুষ ধুলিয়ান ফেরিঘাট থেকে নৌকা করে কালিয়াচক তিন নম্বর ব্লক তথা বৈষ্ণবনগর থানার অন্তর্গত পারলালপুর হাইস্কুলে আশ্রয় নিয়েছেন। শনিবার সন্ধ্যায় মুর্শিদাবাদের পরিস্থিতি পর্যালোচনা করতে জেলায় আসেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। তিনি জেলা আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। অন্যদিকে রাজ্যের বিভিন্ন জেলা থেকে ২৩ জন পুলিশকর্তাকে ‘বিশেষ ডিউটি’তে মুর্শিদাবাদে পাঠানো হচ্ছে। শমসেরগঞ্জ থানায় রবিবার তাঁদের রিপোর্ট করতে বলা হয়েছে। এলাকায় শান্তি ফেরাতে বিএসএফ এবং পুলিশ যৌথ ভাবে কাজ করেছে।

Continue Reading

Previous: কোচ অস্কারের সঙ্গে ঝামেলা, ইস্টবেঙ্গল ছাড়ার মুখে ক্লেটন
Next: ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতি প্রসঙ্গে ম্যাকঁকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর, ‘বাস্তববিচ্ছিন্ন বিভ্রম’ বলে কটাক্ষ

সম্পর্কিত গল্প

New-Project-18.webp

চোরবাগান-কাণ্ডে মৃত আকৃতির বাড়িতে মুখ্যমন্ত্রী, পরিবারের হাতে তুলে দিলেন ২৫ লক্ষের চেক, গুজব ছড়ানোর অভিযোগে নিশানায় বাংলাদেশ

Online Desk অক্টোবর 21, 2026
Ghostly-Portrait-Over-a-Distant-Couple.jpg

‘জেন জি’দের কাছে শিক্ষনীয় রুকমাবাঈ ! যিনি ব্রেক আপের ইতিহাসে নজির সৃষ্টিকারী প্রথম ভারতীয় মহিলা চিকিৎসক

Online Desk অক্টোবর 20, 2026
New-Project-8.webp

অন্ধবিশ্বাসের জের, তান্ত্রিকের প্ররোচনায় স্ত্রী ও বাবাকে নৃশংসভাবে খুন! গ্রেফতার অভিযুক্ত ছেলে

Online Desk অক্টোবর 20, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.