Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • কোচ অস্কারের সঙ্গে ঝামেলা, ইস্টবেঙ্গল ছাড়ার মুখে ক্লেটন

কোচ অস্কারের সঙ্গে ঝামেলা, ইস্টবেঙ্গল ছাড়ার মুখে ক্লেটন

Online Desk এপ্রিল 14, 2025
peoplesreporter_2025-04-14_hp18q6h4_silva-1.jpg

স্পোর্টস ডেস্ক :২০ এপ্রিল শুরু হচ্ছে কলিঙ্গ সুপার কাপ। তার আগে অস্বস্তিতে ইস্টবেঙ্গল শিবির। জানা যাচ্ছে প্রস্তুতি ম্যাচে ব্রাজিলিয়ার স্ট্রাইকার ক্লেটন সিলভা এবং কোচ অস্কারের মধ্যে দ্বন্দ্ব দেখা গেছে। যা চিন্তায় রাখছে গোটা লাল-হলুদ ম্যানেজমেন্টকে।

এক দিকে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান আইএসএলের লিগ শিল্ড এবং কাপ জিতে উচ্ছ্বাসে মেতেছে। অন্যদিকে কলকাতারই আরেক শতাব্দী প্রাচীন ক্লাব সমস্যায় জর্জরিত। রবিবার নিউটাউনের উৎকর্ষ কেন্দ্রে চেন্নাইয়িন এফসি-র বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে অংশ নেয় ইস্টবেঙ্গল। ওই ম্যাচেই সমস্যার সৃষ্টি হয়।

সূত্রের খবর, ক্লেটনকে তাঁর পছন্দের পজিশন থেকে সরিয়ে অন্য একটি স্থানে খেলাতে চান কোচ অস্কার। শুরু থেকেই ক্লেটনকে নির্দেশ দেন বেশি প্রেস করতে। কিন্তু ক্লেটন কোচের সিদ্ধান্তে আপত্তি জানান এবং নিজের মতো খেলতে চান বলে জানিয়ে দেন। এর জেরে দু’জনের মধ্যে বাকযুদ্ধ শুরু হয়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে ক্লেটন মাঠ ছেড়ে বেরিয়ে যান এবং সোজা হোটেলে ফিরে যান। আনোয়ার আলির গোলে ১-০ ব্যবধানে ম্যাচ জেতে ইস্টবেঙ্গল।

দলীয় সূত্রে খবর, বেশকিছু দিন ধরেই অস্কার এবং ক্লেটনের মধ্যে দ্বন্দ্ব চলছিল। বিকল্প না থাকায় আইএসএল-এ ক্লেটনকেই খেলাতে বাধ্য হন অস্কার। তবে এই পরিস্থিতিতে অনুমান করা হচ্ছে দল ছাড়তে পারেন ক্লেটন সিলভা।

Post Views: 111

Continue Reading

Previous: ইউনূসের ‘মর্মবীণা’ বাজল না, নববর্ষেও অশান্তি অব্যাহত !
Next: সব দোষীদের শাস্তি হবেই, মুর্শিদাবাদের অশান্তি নিয়ে আশ্বাস রাজ্য পুলিশের

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.