Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিশেষ খবর
  • স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফি রোগে আক্রান্ত রিধিকা দাস, পরিবারের হাতে ৮ লক্ষ টাকার সাহায্য তুলে দিলেন তৃণমূল বিধায়িকা লাভলী মৈত্র

স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফি রোগে আক্রান্ত রিধিকা দাস, পরিবারের হাতে ৮ লক্ষ টাকার সাহায্য তুলে দিলেন তৃণমূল বিধায়িকা লাভলী মৈত্র

Online Desk মে 5, 2025
SAVE_20250505_135333.jpg

বাবলু প্রামাণিক, দক্ষিণ ২৪ পরগনা : মাত্র চার মাস বয়সে বিরল রোগে আক্রান্ত হয় সোনারপুরের রিধিকা দাস। রোগটির নাম স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফি। একটি বিরল ও প্রাণঘাতী রোগ যা ধীরে ধীরে শরীরের নড়াচড়ার ক্ষমতা কমে করে। পা ও ঘাড়ের নড়াচড়া করার ক্ষমতা কমিয়ে দেয়। শিশুর এই হঠাৎ শারীরিক অবনতিতে চিন্তায় পড়ে যান বাবা ও মা। এই রোগের হাত থেকে বাঁচার একমাত্র কার্যকর প্রতিকার হল ভ্যাকসিন, যার দাম প্রায় ১৬ কোটি টাকা। এবার ৮ লক্ষ টাকার চেক তুলে দিয়ে তাদের পাশে দাঁড়ালেন তৃণমূল বিধায়িকা লাভলী মৈত্র। বিধায়িকা আরও বলেন, এই ছোট্ট শিশুটির পাশে যদি কোনো সহৃদয় ব্যক্তি থাকেন তাহলে যেন তারা সাহায্যের হাত বাড়িয়ে দেন। মাত্র ১ বছর বয়সী এই বাচ্চাটির জন্য সকলকে এগিয়ে আসার জন্য আবেদন জানান তিনি।
ইতিমধ্যে রাজ্য ও কেন্দ্র সরকারের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা ও সাধারণ মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন রিধিকার পরিবার। এছাড়াও, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় প্রকল্পে চিকিৎসার প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছেন তারা। এ বিষয়ে রিধিকার মা বলেন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ছে সাহায্যের বার্তা। ইতিমধ্যেই রিধিকার চিকিৎসার জন্য সাড়া দিতে শুরু করেছেন অনেকেই। এছাড়াও তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে মেয়ে দ্রুত সুস্থ করে তুলতে পারেন।এছাড়াও তাদের প্রতিবেশী, আত্মীয়, এবং সমাজ মাধ্যমের বার্তা দেখে সঙ্গীতশিল্পী, সমাজসেবী ও সাধারণ মানুষ সকলে রিধিকার সুস্থ হয়ে ওঠার জন্য একজোট হয়েছেন।

Post Views: 283

Continue Reading

Previous: নদিয়ার কৃষ্ণনগরে বকেয়াসহ একাধিক সমস্যার প্রতিবাদে কাজ বন্ধ সাফাই কর্মীদের, রাস্তা পরিষ্কার করলেন কংগ্রেস কাউন্সিলর
Next: পথ দুর্ঘটনায় গুরুতর আহত ইন্ডিয়ান আইডল বিজয়ী পবনদীপ রাজন, ভর্তি করা হয়েছে হাসপাতালে

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.