Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • পথ দুর্ঘটনায় গুরুতর আহত ইন্ডিয়ান আইডল বিজয়ী পবনদীপ রাজন, ভর্তি করা হয়েছে হাসপাতালে

পথ দুর্ঘটনায় গুরুতর আহত ইন্ডিয়ান আইডল বিজয়ী পবনদীপ রাজন, ভর্তি করা হয়েছে হাসপাতালে

Online Desk মে 5, 2025
InShot_20250505_141725579.jpg

ওঙ্কার ডেস্ক: ফের দুঃসংবাদ! পথ দুর্ঘটনায় গুরুতর আহত ইন্ডিয়ান আইডল বিজয়ী জনপ্রিয় গায়ক পবনদীপ রাজন। সোমবার ভোরে আহমেদাবাদের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। যদিও ঠিক কী কারণে এভাবে আহত হলেন পবনদীপ তা এখনও পর্যন্ত স্পষ্টভাবে জানা যায়নি।
তবে, ইতিমধ্যেই সমাজমাধ্যমে বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে। দেখা যাচ্ছে হাসপাতালে চিকিৎসারত অবস্থায় গায়ক। চোট বেশ গুরুতর। এখনও পর্যন্ত এই নিয়ে পবনদীপের টিম থেকে কোনও অফিসিয়াল বার্তা দেওয়া হয়নি। স্বাভাবিকভাবেই ভক্তদের মধ্যেও বেড়েছে কৌতহল ও দুশ্চিন্তা। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন, এই প্রার্থনাই করছেন ভক্তরা।
২০২১ সালে ইন্ডিয়ান আইডলে বিজয়ী হন পবনদীপ। বাংলার মেয়ে অরুণিতা কাঞ্জিলালকে পেছনে ফেলে সেরার শিরোপা ছিনিয়ে নেন তিনি। পাহাড়ি পবনের গানে মুগ্ধ আপামর দেশবাসী। পবনদীপ উত্তরাখণ্ডের ছেলে। প্রথাগত গান কখনও শেখেননি তিনি। যদিও গান ছাড়াও বেশ কিছু বাদ্যযন্ত্র বাজাতেও সক্ষম তিনি।
অরুণিতা কাঞ্জিলালের সঙ্গে তাঁর প্রেমের চর্চা জারি ছিল ইন্ডিয়ান আইডলের শুরু থেকেই। অরুণিতা বাংলার মেয়ে। আর সেই কারণে এই রাজ্যেও পবনর জনপ্রিয়তা রয়েছে। বাংলা গানও গেয়েছেন পবন। এর আগে জানিয়েছিলেন বাংলায় কাজ করতে আগ্রহী সে। ধুমধাম করে দিন কয়েক আগেই জন্মদিন পালন করেছিলেন। এরপরেই এই অঘটন। তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন আপাতত এই প্রার্থনাই করছেন সকলে।

Post Views: 359

Continue Reading

Previous: স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফি রোগে আক্রান্ত রিধিকা দাস, পরিবারের হাতে ৮ লক্ষ টাকার সাহায্য তুলে দিলেন তৃণমূল বিধায়িকা লাভলী মৈত্র
Next: পাকিস্তানের ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপনের সবক ভারতের, বন্ধ হল চন্দ্রভাগা নদীর জল সরবরাহ

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.