Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • মোদীর সভায় যাওয়ার পথে বিজেপি সমর্থকদের গাড়ি ভাংচুর,অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

মোদীর সভায় যাওয়ার পথে বিজেপি সমর্থকদের গাড়ি ভাংচুর,অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

Online Desk মে 29, 2025
bbbbb.jpeg

ওঙ্কার বাংলা : আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভায় যোগ দিতে যাওয়ার পথে দিনহাটার শিমূলতলা পেট্রোল পাম্পের সামনে বিজেপি কর্মীদের একটি বাসে ব্যাপক ভাঙচুর চালানোর অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ এই ঘটনা ঘটে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি বড় বাসে করে বিজেপি কর্মীরা আলিপুরদুয়ার যাচ্ছিলেন। সেই সময় শিমূলতলায় আচমকাই একদল লোক বাসটিকে ঘিরে ধরে লাঠিসোটা দিয়ে হামলা চালায়। বাসের সামনের কাচ সম্পূর্ণ ভেঙে যায়। আতঙ্কিত বিজেপি কর্মীরা বাস ছেড়ে পালিয়ে যান। বর্তমানে বাসটিকে পুলিশ পেট্রোল পাম্প চত্বরে নিরাপদে সরিয়ে রেখেছে।
বিজেপি নেতা অজয় রায়ের দাবি, বাসটি আটিয়াবাড়ি থেকে কর্মীদের নিয়ে রওনা হয়েছিল। শিমূলতলায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বাসে হামলা চালায়। শুধু তাই নয়, তাঁর বাড়িতেও হামলা চালানো হয়েছে বলে অভিযোগ তাঁর। আরও জানান, দিনহাটা স্টেশন, মদনহনবাড়ি, পুঁটিমারী, শীতলাবাড়ি, সাহেবেরহাট– একাধিক জায়গায় বিজেপি কর্মীদের যানবাহন আটকে দেওয়া হয় এবং কর্মীদের মারধর করা হয়।
সিতাই বিধানসভার কো-কনভেনার দিবাকর রায়ের কটাক্ষ, “এটা জঙ্গলরাজ। এরপরে সভায় যেতে হলে আমাদেরও লাঠিসোটা সঙ্গে রাখতে হবে। সব কিছুই পুলিশের সামনে হয়েছে, কিন্তু পুলিশ নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে ছিল।”
যদিও তৃণমূল শহর ব্লক সভাপতি বিশু ধর অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর কথায়, “ওদের কর্মীই নেই, আমরা কাকে আটকাবো? পুরোটাই ভিত্তিহীন অভিযোগ।” তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী বাংলায় আসার আগেই রাজ্য সরকারের বিরুদ্ধে কুৎসা করেছেন। তাই কিছু মানুষ ব্যক্তিগত রাগে কিছু করে থাকলেও থাকতে পারে। কিন্তু তাতে তৃণমূল কংগ্রেসের কোনও সম্পর্ক নেই।”

Post Views: 424

Continue Reading

Previous: হয়ে গেলো কলকাতা লিগের লটারি, একই গ্রুপে ইস্টবেঙ্গল আর মোহনবাগান
Next: সিকিম সফর বাতিল, ভার্চুয়াল মাধ্যমে ভাষণ প্রধানমন্ত্রীর

সম্পর্কিত গল্প

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.