Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • সিকিম সফর বাতিল, ভার্চুয়াল মাধ্যমে ভাষণ প্রধানমন্ত্রীর

সিকিম সফর বাতিল, ভার্চুয়াল মাধ্যমে ভাষণ প্রধানমন্ত্রীর

Online Desk মে 29, 2025
IMG-20250529-WA0000.jpg

ওঙ্কার ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৃহস্পতিবার সিকিমে যাওয়ার কথা থাকলেও খারাপ আবহাওয়ার কারণে তিনি যেতে পারলেন না। ভার্চুয়াল মাধ্যমে সিকিমের অনুষ্ঠানে এদিন ভাষণ দেন মোদী।

বৃহস্পতিবার সকালে নির্ধারিত সূচি অনুযায়ী তিনি উত্তরবঙ্গে পৌঁছন। এদিন বাগডোগরা বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে তাঁর সিকিমে যাওয়ার কথা ছিল। সেখানে সিকিমের রাজ্য হিসেবে স্বীকৃতি পাওয়ার ৫০ বছর উপলক্ষে অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর। কিন্তু আবহাওয়া প্রতিকূল হওয়ায় সিকিম সফর বাতিল করা হয়। বৃহস্পতিবার বাগডোগরা থেকে ভার্চুয়াল মাধ্যমে সিকিমের কর্মসূচিতে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী।

অন্য দিকে এদিন বেলায় আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রীর জোড়া কর্মসূচি রয়েছে। বৃহস্পতিবার আলিপুরদুয়ার ও কোচবিহারের জন্য সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন (সিজিডি) প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। ১ হাজার ১০ কোটি টাকার এই প্রকল্পের মাধ্যমে আড়াই লক্ষেরও বেশি পরিবারকে পাইল লাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস (পিএনজি) সরবরাহ করা হবে। গ্যাস দেওয়া হবে ১০০-রও বেশি বাণিজ্যিক প্রতিষ্ঠান ও শিল্পকারখানায়। পাশাপাশি ১৯টি সিএনজি স্টেশন গড়ে তোলা হবে। এদিন উত্তরঙ্গের আলিপুরদুয়ারে আরও একটি মঞ্চ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। যেখানে থাকবেন বিজেপির নেতা, মন্ত্রী, বিধায়ক, সাংসদরা। মূলত সেটি হবে রাজনৈতিক সভা। সাম্প্রতিককালে অপারেশন সিঁদুর অভিযানের পর প্রধানমন্ত্রী একাধিক মঞ্চ থেকে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন। সেই আবহে বৃহস্পতিবারের সভা থেকে কী বার্তা দেন সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল।

Post Views: 184

Continue Reading

Previous: মোদীর সভায় যাওয়ার পথে বিজেপি সমর্থকদের গাড়ি ভাংচুর,অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
Next: উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রী। উদ্বোধন করলেন সিটি গ্যাস প্রকল্প।

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.