Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বাংলাদেশ
  • ট্রাম্পের কাছ থেকে বেশি দামে গম ও বিমান কিনবে বাংলাদেশ?

ট্রাম্পের কাছ থেকে বেশি দামে গম ও বিমান কিনবে বাংলাদেশ?

Online Desk জুন 27, 2025
yunus-aa.jpg

ওঙ্কার ডেস্ক: দ্বিতীয় বার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেটের আসনে বসে বিশ্বের বিভিন্ন দেশের পণ্যের উপর শুল্ক চাপিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। বাদ যায়নি বাংলাদেশও। যদিও পরে তিন মাসের জন্য সেই শুল্ক স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এই সময় পর্বে দেশগুলি ট্রাম্প প্রশাসনের সঙ্গে শুল্ক নিয়ে দর কষাকষি চালাচ্ছে। এই আবহে এবার বড় সিদ্ধান্ত নিতে চলেছে মহম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার। প্রেসিডেন্ট ট্রাম্পকে খুশি করতে মার্কিন মুলুক থেকে বেশি দাম দিয়ে গম ও বিমান কিনতে পারে ঢাকা।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, বৃহস্পতিবার ঢাকার সচিবালয়ে মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের খাদ্যসচিব মাসুদুল হাসানের নেতৃত্বে এক বৈঠক হয়। সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় মার্কিন যুক্তরাষ্ট্র থেকে গম ও বিমান কেনার। বাংলাদেশ সাধারণত গম কেনে রাশিয়া ও ইউক্রেন থেকে। যার দাম মার্কিন মুলুকের গমের থেকে অনেকটা কম। সূত্রের দাবি, ট্রাম্পের দেশ থেকে গম কিনতে ঢাকাকে ১৭০০ থেকে ২১০০ টাকা (ভারতীয় মুদ্রায়) বেশি দিতে হবে। কিন্তু কেন বেশি দাম দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে গম কিনবে বাংলাদেশ? আন্তর্জাতিক রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, শুল্ক কমানোর আশায় গম এবং বিমান বেশি দামে কিনতে চাইছে ঢাকা।

উল্লেখ্য, মার্কিন মুলুকে বাংলাদেশি পণ্য রফতানি করা হয় ১৫ শতাংশ শুল্কে। ক্ষমতায় আসার পর ট্রাম্প গত এপ্রিল মাসে বাংলাদেশের পণ্যে বাড়তি ৩৭ শতাংশ শুল্ক চাপান। যার ফলে বাংলাদেশের পণ্যের জন্য ওয়াশিংটনের মোট শুল্কের পরিমাণ বেড়ে হয় ৫২ শতাংশ। তিন মাসের জন্য সেই শুল্ক স্থগিত রেখেছেন ডোনাল্ড ট্রাম্প।

Post Views: 144

Continue Reading

Previous: কসবার ল’কলেজের মধ্যেই ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ! মূল অভিযুক্ত তৃণমূল ছাত্রপরিষদ নেতা
Next: ভারতের সঙ্গে বড়সড় বাণিজ্য চুক্তির ইঙ্গিত ট্রাম্পের

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.