Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ভারতের সঙ্গে বড়সড় বাণিজ্য চুক্তির ইঙ্গিত ট্রাম্পের

ভারতের সঙ্গে বড়সড় বাণিজ্য চুক্তির ইঙ্গিত ট্রাম্পের

Online Desk জুন 27, 2025
narendra-modi-trump-1280.jpg

ওঙ্কার ডেস্ক: ভারতের সঙ্গে বড়সড় বাণিজ্যিক চুক্তি করতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এমনটাই জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চিনের সঙ্গে ইতিমধ্যে চুক্তি করেছে ওয়াশিংটন। এবার ভারতের সঙ্গে চুক্তি করার ইঙ্গিত দিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, বিশ্বের যে কোনও দেশ চাইলে তাদের সঙ্গে এই চুক্তি করবে না তাঁর প্রশাসন।

বৃহস্পতিবার ‘বিগ বিউটিফুল ইভেন্টে’ অংশ নিয়েছিলেন ট্রাম্প। সেখানে তিনি বলেন, ‘সবাই চায় বড় চুক্তিতে সামিল হতে। কয়েক মাস আগে সংবাদমাধ্যম প্রশ্ন করছিল, আদৌ কেউ চুক্তি করতে আগ্রহ কি না। সেই প্রসঙ্গেই বলি, আমরা চিনের সঙ্গে ইতিমধ্যে চুক্তি স্বাক্ষর করেছি। বেশ কিছু বড় চুক্তি করছি আমরা। ভারতের সঙ্গে আমাদের আরও একটা চুক্তি হতে চলেছে।’

উল্লেখ্য, দ্বিতীয় বার মার্কিন প্রেসিডেন্টের মসনদে বসার পর ডোনাল্ড ট্রাম্প বিশ্বের একাধিক দেশের পণ্যে বাড়তি শুল্ক চাপিয়েছিলেন। যেটিকে বাণিজ্য যুদ্ধ হিসেবে অভিহিত করেছিলেন অনেকে। সেই তালিকায় ভারতও ছিল। যদিও পরে তিন মাসের জন্য সেই শুল্কবৃদ্ধি স্থগিত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যার মেয়াদ শেষ হচ্ছে আগামী ৮ জুলাই। এই সময়কালের মধ্যেই শুল্ক হ্রাস করা নিয়ে ভারত ও ওয়াশিংটনের মধ্যে দফায় দফায় আলোচনা হয়। রুদ্ধদ্বার সেই বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক রাজনৈতিক পর্যবেক্ষকরা। বস্তুত ট্রাম্পের কথায় সেই ইঙ্গিত মিলল।

Post Views: 192

Continue Reading

Previous: ট্রাম্পের কাছ থেকে বেশি দামে গম ও বিমান কিনবে বাংলাদেশ?
Next: ল’কলেজে ছাত্রী ধর্ষণ ! তৃণমূলকে তীব্র কটাক্ষ বিজেপির

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.