Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ল’কলেজে ছাত্রী ধর্ষণ ! তৃণমূলকে তীব্র কটাক্ষ বিজেপির

ল’কলেজে ছাত্রী ধর্ষণ ! তৃণমূলকে তীব্র কটাক্ষ বিজেপির

Online Desk জুন 27, 2025
BL.jpg

নিজস্ব সংবাদদাতা : কসবা ল’ কলেজে্র মধ্যেই ছাত্রীর গণধর্ষণের ঘটনায় রাজনৈতিক বারুদ জমতে শুরু করেছে। আরজিকর কাণ্ডের পর ফের কলেজ ক্যাম্পাসে পড়ুয়ার ধর্ষণের ঘটনায় বিস্মিত রাজ্যবাসী। রাজ্য সরকার কিংবা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই ঘটনার সম্পর্কে এখনও কোনো প্রতিক্রিয়া না এলেও, ইতিমধ্যে গলা চড়িয়েছে বিজেপি। যদিও বঙ্গ বিজেপি এখন ব্যস্ত রথযাত্রা নিয়ে, তৃণমূলও রাজ্যের মানুষের চোখ টেনে রেখেছে দিঘার জগন্নাথদেবের রথযাত্রায়। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম সাংবাদিকদের বলেছেন, “এই অত্যন্ত গুরুতর ঘটনা” সম্পর্কে তাঁকে এখনও পর্যন্ত কেউ অবহিত করেননি। তবে তিনি জানিয়েছেন, “আমি পুলিশের সঙ্গে কথা বলব এবং তারপর মিডিয়ার সাথে কথা বলব।”

 

X-তে একটি পোস্টে, অমিত মালব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন। এই ঘটনাকে ভয়াবহ আখ্যা দিয়ে তিনি লিখেছেন, ” ২৫শে জুন কলকাতার উপকণ্ঠ কসবার একটি আইন কলেজের ভেতরে একজন মহিলা আইন ছাত্রীকে গণধর্ষণ করা হয়েছিল। এই ঘটনায় অভিযুক্ত, একজন প্রাক্তন ছাত্রী এবং দুই কলেজ কর্মী সদস্য দ্বারা।” তিনি আরও বলেন, একজন তৃণমূল সদস্য জড়িত ছিলেন, তবে তার দাবির পক্ষে কোনও প্রমাণ দেননি।

“আরজি করের ভয়াবহতা এখনও কমেনি… তবুও বাংলায় প্রতিদিনই এই ধরণের জঘন্য অপরাধ বেড়েই চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনাকালে, বাংলা নারীদের জন্য দুঃস্বপ্নে পরিণত হয়েছে। ধর্ষণ একটি নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে…”

বিজেপির জাতীয় মুখপাত্র প্রদীপ ভান্ডারীও তৃণমূলকে আক্রমণ করে X-এ লিখেছেন, “লজ্জাজনক ! তৃণমূলের অধীনে বাংলা আইনশৃঙ্খলার আরও গভীরে ডুবে যাচ্ছে। ২৫শে জুন, কসবা আইন কলেজে এক কলেজ ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ করা হয়েছে, যার মধ্যে দুইজন বর্তমান ছাত্রী এবং একজন প্রাক্তন ছাত্রী জড়িত…”

তিনি বলেন, তৃণমূলের অধীনে বাংলা আইনশৃঙ্খলার আরও গভীরে ডুবে যাচ্ছে। ২৫শে জুন, কসবা আইন কলেজে এক কলেজ ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ করা হয়েছে, যার মধ্যে দুইজন বর্তমান ছাত্রী এবং একজন প্রাক্তন ছাত্রী জড়িত…”।

মিঃ ভান্ডারী আরও অভিযোগ করেছেন যে, ভুক্তভোগীর অবস্থান এখনও প্রকাশ করা হয়নি। তিনি জানতে চেয়েছেন, “নীরবতা কেন ? তারা কাদের রক্ষা করছে ? এবং মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের তথাকথিত মহিলা নেত্রীদের ক্ষোভ কোথায় ?” বিজেপির এই দুই কেন্দ্রীয় মুখপাত্রের মন্তব্য নিয়ে পালটা কোনো জবাব মেলেনি তৃণমূলের। তবে রথযাত্রার রেশ কেটে গেলে আবার এক তুমুল শোরগোল উঠতে পারে কলকাতায় এমন সম্ভাবনার কথা মাথায় রেখে এগোচ্ছে প্রশাসন।

Post Views: 334

Continue Reading

Previous: ভারতের সঙ্গে বড়সড় বাণিজ্য চুক্তির ইঙ্গিত ট্রাম্পের
Next: সিয়ারসোলের ১৮৯ বছরের পিতলের রথে থাকেন দামোদর চন্দ্র জিউ

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.