Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ট্রাম্পের প্রস্তাবিত শান্তিচুক্তির প্রথম ধাপে রাজি হামাস ও ইজরায়েল

ট্রাম্পের প্রস্তাবিত শান্তিচুক্তির প্রথম ধাপে রাজি হামাস ও ইজরায়েল

Online Desk অক্টোবর 9, 2025
trump-1280-gg.jpg

ওঙ্কার ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তিচুক্তির প্রথম ধাপে রাজি ইজরায়েল ও প্যালেস্টাইনের সশস্ত্র গোষ্ঠী হামাস। বৃহস্পতিবার নিজের মালিকানাধীন সমাজ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প এ কথা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট সমাজ মাধ্যমে লিখেছেন, ‘আমি অত্যন্ত গর্বের সঙ্গে জানাচ্ছি ইজরায়েল এবং হামাস উভয়েই আমাদের শান্তি পরিকল্পনার প্রথম পর্যায়ে স্বাক্ষর করেছে। এর অর্থ হল খুব শীঘ্রই সমস্ত বন্দিদের মুক্তি দেওয়া হবে এবং ইজরায়েল তাদের সেনা প্রত্যাহার করবে যা একটি শক্তিশালী, টেকসই এবং চিরস্থায়ী শান্তির দিকে প্রথম পদক্ষেপ। সকল পক্ষের সঙ্গে ন্যায্য আচরণ করা হবে! এটি আরব ও মুসলিম বিশ্ব, ইজরায়েল, আশেপাশের সমস্ত দেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটি মহান দিন।’ সেই সঙ্গে কাতার, মিশর ও তুরস্ককে ধন্যবাদ দিয়েছেন তিনি। ট্রাম্প লিখেছেন, ‘আমরা কাতার, মিশর এবং তুরস্কের মধ্যস্থতাকারীদের ধন্যবাদ জানাই, যারা এই ঐতিহাসিক এবং অভূতপূর্ব ঘটনাটি ঘটাতে আমাদের সঙ্গে কাজ করেছেন। শান্তি প্রতিষ্ঠাকারীরা ধন্য!’

উল্লেখ্য, মিশরে অনুষ্ঠিত বৈঠকে মার্কিন প্রেসিডেন্টের ২০ দফা শান্তি পরিকল্পনার প্রথম পর্যায়ের সিদ্ধান্ত গৃহীত হয়। এই ধাপে প্যালেস্টাইনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস সব ইজরায়েলি বন্দিদের মুক্তি দেবে। পাশাপাশি ইজরায়েলও গাজা থেকে সেনা সরিয়ে নেবে। বন্দি মুক্তি নিয়ে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এক বিবৃতিতে বলেছেন, ‘ঈশ্বরের সাহায্যে আমরা আমাদের সকল বন্দিকে ঘরে ফিরিয়ে আনব।’

Post Views: 157

Continue Reading

Previous: টিআরপিতে বড়সড় বদল। হাতছাড়া হল প্রথম স্থান! কোন ধারাবাহিক এগিয়ে গেল এই সপ্তাহে?
Next: বাংলার রঞ্জি দলে শামি,রঞ্জিকেই কি ভারতীয় দলে ঢোকার মঞ্চ খুঁজছেন এই পেসার!

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.