Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • টিআরপিতে বড়সড় বদল। হাতছাড়া হল প্রথম স্থান! কোন ধারাবাহিক এগিয়ে গেল এই সপ্তাহে?

টিআরপিতে বড়সড় বদল। হাতছাড়া হল প্রথম স্থান! কোন ধারাবাহিক এগিয়ে গেল এই সপ্তাহে?

Online Desk অক্টোবর 9, 2025
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: টিআরপিতে মাত্র এক সপ্তাহের মধ্যেই খেলা ঘুরল। বিরাট চমক এবার প্রথম স্থানে। এবার নতুন, পুরনো সবাইকে ছাপিয়ে এক নম্বরে জায়গা করে নিল জি বাংলার ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’। এই প্রথমবার ‘বাংলা সেরা’র খেতাব জিতল এই মেগা। চলতি সপ্তাহে এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.১। দ্বিতীয় স্থানে রয়েছে ‘পরিণীতা’। গত সপ্তাহে প্রথম স্থানে ছিল এই ধারাবাহিক। এই সপ্তাহে হাতছাড়া হল জায়গা। প্রাপ্ত নম্বর ৫.৯। শুরুর দিন থেকেই পারুলের লড়াইয়ে পাশে থেকেছেন দর্শক। তাই প্রতি সপ্তাহে বেশ ভালই ফল করে এই ধারাবাহিক।
তৃতীয় স্থানে রয়েছে ‘জগদ্ধাত্রী’। চলতি সপ্তাহে এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৫.৫। এখন আবারও পুরনো মেজাজে ফিরেছে জগদ্ধাত্রী। যদিও গল্পের মোড়ে তার মেয়ে দুর্গার কাহিনি নিয়ে এগোচ্ছে এই মেগা। তাই দর্শকের মনোযোগ আকর্ষণ করছে এই ধারাবাহিক। চতুর্থ স্থানে ৫.৪ নম্বর পেয়ে ‘ফুলকি’ রয়েছে তালিকায়। দুর্গাপুজোর প্লট চলছে এখন ধারাবাহিকে। গল্পের মোড়ে আবারও নতুন অবতারে ধরা দিয়েছে ফুলকি-রোহিত। নানা টুইস্টের মিশেলে দারুণ এগোচ্ছে এই মেগাও। পঞ্চমে রয়েছে ‘রাঙামতি তীরন্দাজ’। চলতি সপ্তাহে এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৫.৩।
প্রসঙ্গত, এই সপ্তাহে প্রথম দিকে এগিয়ে রয়েছে জি বাংলা। স্টার জলসার ধারাবাহিকের নম্বর তুলনামূলকভাবে কম। টিআরপিতে এই সপ্তাহে জায়গা পায়নি নতুন মেগা। তবে আশা ছাড়েননি দর্শক। শুরু হওয়া নতুন ধারাবাহিক আগামীতে কী ফল করে, এখন সেটাই দেখার।

Post Views: 126

Continue Reading

Previous: “আমার সময়ে শেষ হয়েছে সাতটি যুদ্ধ”, নোবেল শান্তি পুরস্কার নিয়ে মুখ খুললেন ট্রাম্প
Next: ট্রাম্পের প্রস্তাবিত শান্তিচুক্তির প্রথম ধাপে রাজি হামাস ও ইজরায়েল

সম্পর্কিত গল্প

KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026
DILIP.jpg

চাইলে জামা-কাপড় খুলে রাস্তায় মারতে পারি, অভিষেককে আক্রমণ দাবাং দিলীপের

Online Desk জুলাই 22, 2026
KALYAN.jpg

‘কালীঘাট’ তৃণমূলের অন্দরে চওড়া হল ফাটল, মমতার সঙ্গে ঝগড়ার পর বিস্ফোরক কল্যাণ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.