Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ‘ভারত আর রাশিয়া চিনের অন্ধকারে হারিয়ে গিয়েছে’, কেন এমন বললেন ট্রাম্প?

‘ভারত আর রাশিয়া চিনের অন্ধকারে হারিয়ে গিয়েছে’, কেন এমন বললেন ট্রাম্প?

Online Desk সেপ্টেম্বর 5, 2025
trump-2.jpg

ওঙ্কার ডেস্ক: ওয়াশিংটনের সঙ্গে নয়াদিল্লির সম্পর্কের টানাপোড়েন চলছে। যার পিছনে মূলত শুল্ক রাজনীতি। সেই আবহে সম্প্রতি চিন সফর করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চিনের তিয়ানজিনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করেছেন। আন্তর্জাতিক রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই গোটা বিষয়টির উপর নজর রেখেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। আর তিন দেশের রাষ্ট্র প্রধান যখন একসঙ্গে মিলিত হলেন তখন আর নিজের প্রতিক্রিয়া গোপন করেননি ট্রাম্প। আগেই এই সম্মেলন নিয়ে ব্যঙ্গ করেছেন তিনি। তবে এবার আর ব্যঙ্গ নয়, ডোনাল্ড ট্রাম্প যেন লিখলেন নিজের আক্ষেপের কথা।

মোদী, জিনপিং, পুতিনের ওই সম্মেলনের একটি ছবি পোস্ট করে ট্রাম্প লিখেছেন, ‘আমার মনে হয়, ভারত আর রাশিয়া চিনের গভীরতম অন্ধকারে হারিয়ে গিয়েছে। ওদের ভবিষ্যৎ দীর্ঘ ও সমৃদ্ধ হোক, এই কামনা করি।’ কিন্তু কেন এমন লিখলেন মার্কিন প্রেসিডেন্ট? রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ট্রাম্প ভারতের পণ্যে চড়া হারে শুল্ক চাপানোর পরেও মনে করা হচ্ছিল দুই দেশের কর্তারা আলোচনা করে বিষয়টির একটি সুরাহা করবেন। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এদিনের পোস্টের পর সেই সম্ভাবনা একেবারেই ক্ষীণ। এই মন্তব্য করে মার্কিন প্রেসিডেন্ট হয়তো এটাই বার্তা দিতে চেয়েছেন, ভারতকে নিজের শর্তে রাজি করানোর চেষ্টা আর তিনি করতে ইচ্ছুক নন।

উল্লেখ্য, রাশিয়ার কাছ থেকে খনিজ তেল কেনার কারণে ভারতকে শাস্তি দিতে ২৫ শতাংশ হারে শুল্ক চাপিয়েছেন ট্রাম্প। সব মিলিয়ে নয়াদিল্লির পণ্যে ৫০ শতাংশ হারে শুল্ক নিচ্ছে ট্রাম্প প্রশাসন। মার্কিন প্রেসিডেন্টের অভিযোগ, ভারত রাশিয়ার কাছ থেকে তেল কিনে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চালিয়ে যেতে মস্কোকে সাহায্য করছে। এই পরিস্থিতিতে চিন এবং রাশিয়ার সঙ্গে ভারতের ঘনিষ্ঠতা বাড়ায় তাই উদ্বিগ্ন ওয়াশিংটন।

Post Views: 180

Continue Reading

Previous: জিৎ সঙ্গে এবার ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’ ছবিতে নাম জুড়ল টোটা রায়চৌধুরির, কি জানালেন পরিচালক?
Next: মেদিনীপুর পৌরসভার উদ্যোগে শিক্ষক দিবস উদযাপন, বিশেষ অবদানের জন্য গঙ্গা মিশনের চেয়ারম্যান প্রহ্লাদ গোয়েঙ্কাকে সম্মাননা

সম্পর্কিত গল্প

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.