Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • জিৎ সঙ্গে এবার ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’ ছবিতে নাম জুড়ল টোটা রায়চৌধুরির, কি জানালেন পরিচালক?

জিৎ সঙ্গে এবার ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’ ছবিতে নাম জুড়ল টোটা রায়চৌধুরির, কি জানালেন পরিচালক?

Online Desk সেপ্টেম্বর 5, 2025
FotoJet-1.jpg

ওঙ্কার ডেস্ক: খুব শীঘ্রই পথিকৃৎ বসুর পরিচালনায় ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’ ছবিতে জিৎ পর্দায় দেশপ্রেমের গাথা গল্প নিয়ে আসছেন বড় পর্দায়। চলতি বছর মে মাসেই সেখবর জানা গিয়েছিল। টলিউড সুপারস্টার অভিনয় করতে দেখা যাবে বিপ্লবী অনন্ত সিংয়ের ভূমিকায়। যিনি চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অন্যতম নায়ক। এবার জানা গেল, জিতের ছবিতে থাকছেন টোটা রায়চৌধুরি। অভিনেতা নিজেই নিশ্চিত করেছেন সেই খবর।
‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’ ছবিতে তাঁর যুক্ত হওয়া প্রসঙ্গে টোটা জানান, “ছবিটির চিত্রনাট্য আমার ভীষণ ভালো লেগেছে। আমার যে চরিত্র, সেই রোলে অনেক কিছু করার আছে। এক ধরনের শারীরিক সক্ষমতা লাগবে এই চরিত্রে অভিনয় করার জন্য। চরিত্রটির মধ্যে বিভিন্ন ভাগ রয়েছে, যেটা করা যেতে পারে। এছাড়া পথিকৃতের কাজ আমার ভালো লাগে। ওর সঙ্গে কাজ করার ইচ্ছে ছিল। ছবি নিয়ে ওঁর চিন্তাভাবনা আমার খুব ভালো লেগেছে। আর অবশ্যই কারণ জিৎ, ও আমার বহুদিনের বন্ধু। কখনও কাজ হয়নি, তবে এই প্রথমবার তা হতে চলেছে।”
পরিচালক আগেই জানিয়েছেন, স্বাধীনতা সংগ্রামের অনেক নায়ককে আমরা মনে রাখি কিন্তু অনন্ত সিং একজন বিস্মৃত নায়ক। সেই কারণে তাঁর বায়োপিক করার সিদ্ধান্ত। পরিচালক বললেন, “আমি টোটাদার বড় ভক্ত। বহুদিন ধরে চেয়েছি তাঁকে পূর্ণাঙ্গ অ্যাকশন অবতারে দেখতে। তিনি দুর্গা রায়ের চরিত্রে এই ছবিতে থাকছেন। দুর্গা রায় আসলে অনন্ত সিংহর চিরশত্রু– নেতিবাচক অর্থে নয়, তবে বিপরীতে দাঁড়িয়ে থাকা এক প্রতিপক্ষ। তাই জিৎদা আর টোটাদার মুখোমুখি সংঘর্ষ নিঃসন্দেহে এক দুর্দান্ত সিনেম্যা টিক অভিজ্ঞতা হতে চলেছে।”
সব ঠিক থাকলে অক্টোবর মাস থেকে কলকাতাসহ বিভিন্ন লোকেশনে শুটিং হবে। এই পিরিয়ড ড্রামার গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন সোমনাথ কুণ্ডু। আর মিউজিক করছেন শান্তনু মৈত্র। নন্দী মুভিজ-এর প্রযোজনায় ছয়ের দশকের প্রেক্ষাপটে এই ছবি। অনন্ত সিংহর ভূমিকায় জিৎকে দেখার জন্য মুখিয়ে রয়েছেন তাঁর দর্শকমহল।

Post Views: 143

Continue Reading

Previous: প্রতারণা মামলায় লুক-আউট নোটিস জারি শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রার বিরুদ্ধে, কি জানালেন অভিনেত্রী?
Next: ‘ভারত আর রাশিয়া চিনের অন্ধকারে হারিয়ে গিয়েছে’, কেন এমন বললেন ট্রাম্প?

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.