Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ভারতের পণ্যে ২৬ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের, আর কোন দেশের উপর কত?

ভারতের পণ্যে ২৬ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের, আর কোন দেশের উপর কত?

Online Desk এপ্রিল 3, 2025
20250403_095944.jpg

বিভিন্ন দেশের পণ্যের উপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের সিদ্ধান্তকে বিশ্বের বিভিন্ন দেশ ‘বাণিজ্য যুদ্ধ’ হিসেবে আখ্যায়িত করেছে। ভারতের পণ্যের উপর ২৬ শতাংশ শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। গোটা বিষয়টির উপর নজর রাখছে নয়াদিল্লি।

উল্লেখ্য, যে দেশ মার্কিন পণ্যে যতটা শুল্ক চাপিয়ে থাকে, সেই দেশের পণ্যে ২ এপ্রিল থেকে পাল্টা তার উপযুক্ত শুল্ক চাপানোর কথা জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। পূর্বের সেই ঘোষণা মত ওয়াশিংটনের স্থানীয় সময় বুধবার বিকেল ৪টেয় (ভারতীয় সময় বুধবার দিবাগত রাত দেড়টা) হোয়াইট হাউসে সাংবাদিক সম্মেলন করে নতুন করে শুল্ক ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট।

হোয়াইট হাউসের রোজ গার্ডেনে উপস্থিত সাংবাদিক ও ব্যক্তিদের উদ্দেশে এদিন ট্রাম্প বলেন, ‘আজ খুব ভাল খবর’ থাকবে। ট্রাম্পের এমন মন্তব্যের পর দর্শকদের মধ্যে থেকে অনেকে করতালি দেন।

ট্রাম্পের পাল্টা এই শুল্ক আরোপে পাকিস্তানের পণ্যের উপর ২৯ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ৩৭ শতাংশ করা হয়েছে। চিনের পণ্যে শুল্ক আরোপ করা হয়েছে ৩৪ শতাংশ। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের পণ্যের উপর ২০ শতাংশ, ভিয়েতনামের পণ্যের ওপর ৪৬ শতাংশ, তাইওয়ানের পণ্যে ৩২ শতাংশ, জাপানের পণ্যে ২৪ শতাংশ, দক্ষিণ কোরিয়ার পণ্যে ২৫ শতাংশ, থাইল্যান্ডের পণ্যে ৩৬ শতাংশ, সুইজারল্যান্ডের পণ্যে ৩১ শতাংশ, ইন্দোনেশিয়ার পণ্যে ৩২ শতাংশ, শ্রীলঙ্কার পণ্যে ৪৪ শতাংশ, মালয়েশিয়ার পণ্যে ২৪ শতাংশ, কম্বোডিয়ার পণ্যে ৪৯ শতাংশ, ব্রিটেনের পণ্যে ১০ শতাংশ, দক্ষিণ আফ্রিকার পণ্যে ৩০ শতাংশ, ব্রাজিলের পণ্যে ১০ শতাংশ, সিঙ্গাপুরের পণ্যে ১০ শতাংশ, ইজরায়েলের পণ্যে ১৭ শতাংশ, ফিলিপাইনের পণ্যে ১৭ শতাংশ, চিলির পণ্যে ১০ শতাংশ, অস্ট্রেলিয়ার পণ্যে ১০ শতাংশ, তুরস্কের পণ্যে ১০ শতাংশ, কলম্বিয়ার পণ্যে ১০ শতাংশ আরোপ করা হয়েছে।

Post Views: 160

Continue Reading

Previous: গভীর রাতে লোকসভায় পাশ ওয়াকফ বিল, পক্ষে ২৮৮, বিপক্ষে ২৩২ ভোট
Next: ২৬ হাজার এসএসসি চাকরি প্রাপকদের ভবিষ্যৎ কী? বৃহস্পতিতে সুপ্রিম রায়

সম্পর্কিত গল্প

akhilesh-shah.png

তৃণমূল শিবসেনার পর এবার সমাজবাদী পার্টিতেও ভাঙ্গন! অখিলেশের দলের বিদ্রোহীদের তালিকা নাকি শাহের হাতে

Online Desk জুন 17, 2026
assam.jpg

চলন্ত ট্রেনে সন্তান জন্ম দিলেন মহিলা, সাহায্যে এগিয়ে এলেন সহযাত্রী নার্স ও রেলকর্মীরা

Online Desk জুন 17, 2026
accident.jpg

মথুরায় পথ দুর্ঘটনায় মৃত্যু বাবা ও ছেলের, জখম ৩

Online Desk জুন 17, 2026

You may have missed

akhilesh-shah.png

তৃণমূল শিবসেনার পর এবার সমাজবাদী পার্টিতেও ভাঙ্গন! অখিলেশের দলের বিদ্রোহীদের তালিকা নাকি শাহের হাতে

Online Desk জুন 17, 2026
assam.jpg

চলন্ত ট্রেনে সন্তান জন্ম দিলেন মহিলা, সাহায্যে এগিয়ে এলেন সহযাত্রী নার্স ও রেলকর্মীরা

Online Desk জুন 17, 2026
accident.jpg

মথুরায় পথ দুর্ঘটনায় মৃত্যু বাবা ও ছেলের, জখম ৩

Online Desk জুন 17, 2026
Untitled.png

ফলতাকে ‘মডেল বিধানসভা’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.