Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ২৬ হাজার এসএসসি চাকরি প্রাপকদের ভবিষ্যৎ কী? বৃহস্পতিতে সুপ্রিম রায়

২৬ হাজার এসএসসি চাকরি প্রাপকদের ভবিষ্যৎ কী? বৃহস্পতিতে সুপ্রিম রায়

Online Desk এপ্রিল 3, 2025
20250401_155042.jpg

ওঙ্কার ডেস্ক: ২৬ হাজার চাকরি প্রাপকদের ভবিষ্যৎ কী তা বৃহস্পতিবার নির্ধারণ হতে চলেছে। এদিনই সুপ্রিম কোর্ট এই সংক্রান্ত মামলায় রায় ঘোষণা করবে।

নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ, ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়া বাতিল ঘোষণা করে। গতবছর ২২ এপ্রিল এই নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। আদালতের এই নির্দেশের ফলে চাকরি যায় ২৫ হাজার ৭৫৩ জনের। যাঁরা মেয়াদ-উত্তীর্ণ প্যানেলে চাকরি পেয়েছিলেন, পাশাপাশি যাঁরা সাদা খাতা জমা দিয়ে চাকরি বাগিয়েছিলেন, তাঁদের বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয় আদালতের তরফে।

পরে সেই মামলা গড়ায় দেশের শীর্ষ আদালতে। কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার, স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদ। চাকরিহারাদের একাংশও শীর্ষ আদালতের দ্বারস্থ হয়। সেই মামলার শুনানি হলেও রায়দান স্থগিত রাখা হয়। বৃহস্পতিবার এই মামলায় রায়দান করতে চলেছে শীর্ষ আদালত।

উল্লেখ্য গত ১০ ফেব্রুয়ারি এই মামলার শুনানির সময় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই আর্জি জানিয়েছিল কলকাতা হাইকোর্টের ২৬ হাজার চাকরি বাতিলের রায় বহাল রাখার জন্য। অন্যদিকে এসএসসি জানায়, র‌্যাঙ্ক জাম্প বা প্যানেল বহির্ভূত নিয়োগের তথ্য থাকলেও ওএমআর শিটে কারচুপির তথ্য তাদের কাছে নেই। পাশাপাশি রাজ্যের তরফে বলা হয়, একসঙ্গে এত শিক্ষকের চাকরি বাতিল করা হলে বাংলার শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে। সব পক্ষের সওয়াল জবাব শুনে রায়দান স্থগিত রাখে সুপ্রিম কোর্ট।

Post Views: 238

Continue Reading

Previous: ভারতের পণ্যে ২৬ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের, আর কোন দেশের উপর কত?
Next: গরম থেকে মুক্তি, বৃষ্টিতে ভিজবে কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.