Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • সমঝোতা নয়, আক্রমণ করুন: ট্রাম্পের কাছে আর্জি জানিয়ে আত্মহত্যা ইরানি যুবকের

সমঝোতা নয়, আক্রমণ করুন: ট্রাম্পের কাছে আর্জি জানিয়ে আত্মহত্যা ইরানি যুবকের

Online Desk ফেব্রুয়ারি 10, 2026
trump-1280-gg.jpg

ওঙ্কার ডেস্ক: ইরানের ধর্মতান্ত্রিক শাসন ব্যবস্থার সঙ্গে কোনও রকম আপোষ না করার আর্জি জানালেন এক ইরানি যুবক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে সেই আবেদনের পর নিজেই আত্মহত্যা করেন তিনি। ইতিমধ্যে সমাজ মাধ্যমে সেই ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে ১০ মিনিট ৪৪ সেকেন্ড ধরে ওই যুবক ভিডিওতে কথা বলছেন। ইরানি সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, নিহত যুবকের নাম পুরিয়া হামিদি।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে যুবক বলেন, ‘আপনি যদি এটি দেখছেন, তাহলে আমি আর নেই।’ ইরানের দক্ষিণ বন্দর শহর বুশেহরের বাসিন্দা ছিলেন হামিদি। গত ৫ ফেব্রুয়ারি নিজের ইউটিউব চ্যানেলে পোস্ট করা ভিডিওতে ওই যুবক আরও বলেন, ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং ইজরায়েল-প্যালেস্টাইনের যুদ্ধের চেয়েও বেশি ৪০,০০০ এরও বেশি মানুষ মারা গেছেন, গণহত্যা করা হয়েছে।’ ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এটা আমার ত্যাগ – দয়া করে, আমার দেশকে মুক্ত করুন।’

ইংরেজিতে রেকর্ড করা ভিডিওতে হামিদি ট্রাম্প প্রশাসনের কাছে আর্জি জানিয়েছেন তেহরানের সঙ্গে যে কোনও কূটনৈতিক চুক্তি না করার জন্য। আয়াতোল্লাহ আলি খামেইনির শাসনকালে তাঁর সঙ্গে যে কোনও চুক্তি নিহতদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে বলে দাবি তাঁর। তিনি বলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানবাসীকে বলেছিলেন ‘প্রতিবাদ চালিয়ে যেতে, আমরা তা করেছি, তাঁর উপর আস্থা রেখেছি।‘ কিন্তু সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে লড়াই করা সম্ভব নয় বলে মত তাঁর। ওই যুবক মনে করেন, বহিরাগত সমর্থন ছাড়া ইসলামী শাসনব্যবস্থার বিরুদ্ধে জয়লাভ করতে পারবে না ইরানিরা।

Post Views: 218

Continue Reading

Previous: দ্বিতীয়বার মা হচ্ছেন সোনাম কাপুর, কন্যা আসবে নাকি পুত্র জল্পনা অনুরাগীমহলে
Next: ফ্রান্স থেকে ১১৪টি রাফায়েল কেনার পথে ভারত, চলতি সপ্তাহে অনুমোদন দিতে পারে প্রতিরক্ষা মন্ত্রক

সম্পর্কিত গল্প

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.