Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • ফ্রান্স থেকে ১১৪টি রাফায়েল কেনার পথে ভারত, চলতি সপ্তাহে অনুমোদন দিতে পারে প্রতিরক্ষা মন্ত্রক

ফ্রান্স থেকে ১১৪টি রাফায়েল কেনার পথে ভারত, চলতি সপ্তাহে অনুমোদন দিতে পারে প্রতিরক্ষা মন্ত্রক

Online Desk ফেব্রুয়ারি 10, 2026
rafa.jpg

ওঙ্কার ডেস্ক: ফ্রান্সের কাছ থেকে ১১৪টি রাফায়েল যুদ্ধবিমান কিনতে চলেছে নয়াদিল্লি। এই যুদ্ধিবিমান কেনার জন্য চলতি সপ্তাহে প্রতিরক্ষা মন্ত্রক অনুমোদন দিতে পারে বলে সূত্রের খবর। এর জন্য মোট ৩.২৫ লক্ষ কোটি টাকার চুক্তি অনুমোদন করতে পারে রাজনাথ সিংয়ের মন্ত্রক। আগামী ১৭ ফেব্রুয়ারি ভারত সফরে আসছেন ফরাসি প্রেসিইডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। সূত্রের খবর, তাঁর দিল্লি সফরের আগে এই অনুমোদন দেওয়া হতে পারে।

রিপোর্ট অনুসারে, প্রতিরক্ষা মন্ত্রকের অনুমোদনের পর নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের প্রয়োজন হবে। যে কমিটির সভাপতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রস্তাব অনুসারে, ফরাসি প্রতিরক্ষা সংস্থা ডাসল্ট এভিয়েশনের কাছ থেকে ১৮টি অত্যাধুনিক রাফায়েল কিনবে ভারত। বাকি ৯৬টি যুদ্ধবিমান ভারতে তৈরি হবে। এই বিমানগুলির মধ্যে কিছু বিমান প্রশিক্ষণের জন্য ব্যবহার করা হবে। ভারতীয় বিমান বাহিনীর ইতিমধ্যেই ৩৬টি রাফায়েল রয়েছে, যার মধ্যে দুটি স্কোয়াড্রন রয়েছে। ৬৩,০০০ কোটি টাকার চুক্তিতে ভারতীয় নৌবাহিনীর জন্য ‘এম’ ভেরিয়েন্টের আরও ২৬টি রাফায়েল জেট অর্ডার করা হয়েছে। নৌবাহিনীর ভেরিয়েন্টগুলি বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্ত এবং আইএনএস বিক্রমাদিত্য থেকে পরিচালিত হবে বলে সূত্রের খবর।

উল্লেখ্য, গত বছর এপ্রিল মাসে জম্মুকাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যু হয়। যে ঘটনায় অভিযোগের আঙুল উঠেছিল পাকিস্তানের বিরুদ্ধে। তার জবাবে মে মাসে ভারতের সামরিক বাহিনী অপারেশন সিঁদুর অভিযান চালায়। সেই অভিযানে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে নয়টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছিল ভারতের বাহিনী। সেই সময় রাফায়েল জেটগুলি সফলভাবে ব্যবহৃত হয়েছিল।

Continue Reading

Previous: সমঝোতা নয়, আক্রমণ করুন: ট্রাম্পের কাছে আর্জি জানিয়ে আত্মহত্যা ইরানি যুবকের
Next: “রেখাজিকে কেন বেছে নিলেন না?” রাখি সাওয়ান্তের বিস্ফোরক মন্তব্যে চর্চা সমাজমাধ্যমে

সম্পর্কিত গল্প

New-Project-26.webp

ভোট কারচুপির অভিযোগে সরব ইন্ডিয়া জোট, আজই ভার্চুয়াল বৈঠকে ‘ইন্ডিয়া’ জোট

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-25.webp

পিএইচপি-তে বড় ত্রুটি, বিশ্বজুড়ে বিপাকে বহু সংস্থার ওয়েবসাইট

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-24.webp

সিজেপি ইস্যুতে কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন আন্নামালাইয়ের, পাল্টা জবাব দিল বিজেপি

Online Desk অক্টোবর 22, 2026

You may have missed

New-Project-26.webp

ভোট কারচুপির অভিযোগে সরব ইন্ডিয়া জোট, আজই ভার্চুয়াল বৈঠকে ‘ইন্ডিয়া’ জোট

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-25.webp

পিএইচপি-তে বড় ত্রুটি, বিশ্বজুড়ে বিপাকে বহু সংস্থার ওয়েবসাইট

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-24.webp

সিজেপি ইস্যুতে কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন আন্নামালাইয়ের, পাল্টা জবাব দিল বিজেপি

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-23.webp

চোরবাগান দূরঘটনা থেকে শিক্ষা, আসছে বছর আরও তৎপর থাকবে প্রশাসন, বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.