Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • “ভারত ও নরেন্দ্র মোদীর সঙ্গে সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ” দাবি ট্রাম্পের

“ভারত ও নরেন্দ্র মোদীর সঙ্গে সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ” দাবি ট্রাম্পের

Online Desk সেপ্টেম্বর 19, 2025
BigStock-Trump-1.jpg

ওঙ্কার ডেস্ক: ডোনাল্ড ট্রাম্প ফের আলোচনার কেন্দ্রে। রাশিয়ার সঙ্গে তেল বাণিজ্য নিয়ে বারবার সমালোচনার সুর চড়ালেও, ভারতের ক্ষেত্রে সুর নরম রাখলেন মার্কিন প্রেসিডেন্ট। বরং দিল্লির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কথাই জোর দিয়ে বললেন তিনি।
ব্রিটেনে এক সাংবাদিক বৈঠকে ট্রাম্প বলেন, “ভারতের সঙ্গে আমার সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও খুব ভাল সম্পর্ক রয়েছে। কয়েক দিন আগেই ফোন করে জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছি।” একইসঙ্গে তিনি উল্লেখ করেন, তাঁর সঙ্গে মোদীর সম্পর্ক ‘খুব ভালো এবং উষ্ণ’।
রাশিয়ার তেল রপ্তানি নিয়ে ট্রাম্পের অভিযোগের তীর মূলত ইউরোপ ও চিনের দিকে ছুটেছে। তাঁর দাবি, আমেরিকার একাধিক নিষেধাজ্ঞা ও শুল্কসত্ত্বেও চিন রাশিয়ার কাছ থেকে বিপুল পরিমাণ তেল কিনছে এবং অর্থ দিচ্ছে। ইউরোপীয় দেশগুলিও সেই পথে হাঁটছে। কিন্তু ভারতের নাম উচ্চারণ করলেও, সেভাবে সমালোচনা করেননি ট্রাম্প। বরং কূটনৈতিকভাবে ভারতকে গুরুত্ব দেওয়ার ইঙ্গিতই দিয়েছেন তিনি।
ট্রাম্প আরও বলেন, তেলের দাম যতটা কমবে, রাশিয়া ততটাই আলোচনার টেবিলে আসতে বাধ্য হবে। তাঁর মতে, এটাই মস্কোর উপর চাপ তৈরির সবচেয়ে কার্যকর পদ্ধতি।
এদিকে, রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ আমেরিকার হুঁশিয়ারিকে কার্যত উড়িয়ে দিয়ে বলেছেন, ভারত ও চিনের মতো প্রাচীন সভ্যতা যুক্ত দেশগুলির উপর চাপ সৃষ্টি করে লাভ হবে না। আমেরিকা যতই হুঁশিয়ারি দিক, ভারত রাশিয়ার তেল আমদানি বন্ধ করছে না। বরং ওয়াশিংটনের সাম্প্রতিক নিষেধাজ্ঞা ও শুল্কের হুমকি রাশিয়ার অর্থনীতিতে খুব একটা প্রভাব ফেলছে না বলেই তাঁর দাবি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই মন্তব্য আসলে কূটনৈতিক কৌশল। তিনি একদিকে ইউরোপ ও চিনকে চাপে রাখছেন, অন্যদিকে ভারতকে পাশে রাখার চেষ্টা করছেন।

Post Views: 131

Continue Reading

Previous: বর্ষার এখনই বিদায় নিচ্ছে না বাংলা থেকে, উত্তর ও দক্ষিণবঙ্গে ভারি থেকে অতি ভারি বৃষ্টির পূর্বাভাস
Next: রাশিয়া-বেলরুশ যৌথ সামরিক মহড়ায় ভারতের অংশগ্রহণ ঘিরে পশ্চিমি গণমাধ্যমে বিতর্ক

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.