Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • রাশিয়া-বেলরুশ যৌথ সামরিক মহড়ায় ভারতের অংশগ্রহণ ঘিরে পশ্চিমি গণমাধ্যমে বিতর্ক

রাশিয়া-বেলরুশ যৌথ সামরিক মহড়ায় ভারতের অংশগ্রহণ ঘিরে পশ্চিমি গণমাধ্যমে বিতর্ক

Online Desk সেপ্টেম্বর 19, 2025
o7fekb8o_indian-army-generic-pti-photo_625x300_27_March_21.jpg

ওঙ্কার ডেস্ক:  রাশিয়া ও বেলরুশের যৌথ সামরিক মহড়া ‘জাপাদ ২০২৫’-এ ভারতের অংশগ্রহণকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলে চর্চা তুঙ্গে। পশ্চিমি সংবাদমাধ্যমের একাংশ অভিযোগ তুলছে, এই মহড়ায় যোগ দিয়ে নাকি লাল রেখা অতিক্রম করেছে ভারত। যদিও সরকারি মহলে স্পষ্ট জানানো হয়েছে, এ ধরনের অভিযোগ একেবারেই অতিরঞ্জিত।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সেনা, নৌসেনা ও বায়ুসেনার মিলিয়ে ৬৫ জন ভারতীয় সেনাকর্মী এ মহড়ায় অংশ নিয়েছেন। সেনা দলের নেতৃত্বে রয়েছেন কুমায়ুন রেজিমেন্টের একটি ব্যাটেলিয়ন। প্রতিরক্ষা দফতরের ব্যাখ্যা, দীর্ঘদিনের দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতার অংশ হিসেবেই ভারত এই মহড়ায় যোগ দিয়েছে। এর উদ্দেশ্য মূলত যৌথ মহড়ার অভিজ্ঞতা ভাগ করে নেওয়া, কৌশলগত শিক্ষা অর্জন ও বাহিনী সম্পর্ক মজবুত করা।
রাশিয়া বেলরুশের উদ্যোগে আয়োজিত জাপাদ ২০২৫ মহড়া বিশাল আকারে অনুষ্ঠিত হচ্ছে। যেখানে বিভিন্ন ধরনের ভারী সামরিক সরঞ্জাম, ক্ষেপণাস্ত্র ও জটিল যুদ্ধাভ্যাস অন্তর্ভুক্ত রয়েছে। আন্তর্জাতিক মহলের একাংশ বলছে, মহড়ার সময় পারমাণবিক সক্ষম ক্ষেপণাস্ত্র নিয়েও মহড়া হয়েছে। তবে ভারতীয় বাহিনী যে কোনওভাবে পারমাণবিক মহড়ায় অংশ নিয়েছে, তার কোনও নির্ভরযোগ্য প্রমাণ মেলেনি।
পশ্চিমি সংবাদমাধ্যমে বলা হচ্ছে, রাশিয়া ও বেলরুশের সঙ্গে ভারতের এই সামরিক মহড়ায় অংশগ্রহণ মার্কিন যুক্তরাষ্ট্র ও নেটো জন্য বড় বার্তা। এমনকি কেউ কেউ এটিকে আন্তর্জাতিক কৌশলগত ভারসাম্য বদল বলেও তুলে ধরছে। তবে ভারতের অবস্থান একেবারেই আলাদা। নয়া দিল্লি বারবার জানিয়েছে, কোনও গোষ্ঠীর সঙ্গে নিজেকে জড়িয়ে নেওয়া নয়, বরং কৌশলগত দিক বজায় রেখেই দ্বিপাক্ষিক সহযোগিতা জারি রাখাই তাদের লক্ষ্য।
আসলে মহড়ায় ভারতের ভূমিকা তুলনামূলকভাবে ছোট। পুরো মহড়ার সামগ্রিক প্রেক্ষাপটে ৬৫ জনের ভারতীয় কনটিনজেন্টের উপস্থিতি সামান্য অংশমাত্র।  বাস্তব চিত্রের তুলনায় পশ্চিমি সংবাদমাধ্যম ভারতীয় অংশগ্রহণকে অনেক বড় করে দেখাচ্ছে।
ফলে জাপাদ ২০২৫ মহড়ায় ভারতের উপস্থিতি যে আন্তর্জাতিক সম্পর্কের অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে, তা স্পষ্ট। তবে অভিযোগ বিতর্ক যতই হোক, সরকারি স্তরে ভারত এখনো নিজের অবস্থান পরিষ্কার রেখেছে এটি একটি পেশাদার সামরিক মহড়া, কোনও সামরিক জোটে যুক্ত হওয়ার বার্তা নয়।

Post Views: 128

Continue Reading

Previous: “ভারত ও নরেন্দ্র মোদীর সঙ্গে সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ” দাবি ট্রাম্পের
Next: হরিদেবপুর গণধর্ষণকাণ্ডে গ্রেফতার তৃণমূল কর্মী

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.