Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ‘রাষ্ট্রসঙ্ঘ শান্তি ফেরাতে ব্যর্থ’, কটাক্ষ ট্রাম্পের

‘রাষ্ট্রসঙ্ঘ শান্তি ফেরাতে ব্যর্থ’, কটাক্ষ ট্রাম্পের

Online Desk সেপ্টেম্বর 24, 2025
20250608_130340.jpg

ওঙ্কার ডেস্ক: রাষ্ট্রসঙ্ঘ বিশ্বে শান্তি ফেরাতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায় ভাষণ দেন ট্রাম্প। সেখানে তিনি রাষ্ট্রসঙ্ঘকে নিশানা করেছেন।

ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘রাষ্ট্রসঙ্ঘের কাজ কী? দেখে মনে হয়, তারা শুধু কঠিন কঠিন শব্দে চিঠি লিখতে পারে। এগুলি সব ফাঁপা কথা। অন্তঃসারশূন্য কথা দিয়ে যুদ্ধ থামানো যায় না।’ পাশাপাশি অভিবাসন প্রসঙ্গে ব্রিটেন-সহ পশ্চিমি দেশগুলিকে আক্রমণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সীমান্ত খোলা রাখা নিয়ে পশ্চিমা দেশগুলির উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনাদের দেশগুলি জাহান্নামের দিকে এগোচ্ছে।’ রাষ্ট্রসঙ্ঘের মদতে অনুপ্রবেশ চলছে বলেও দাবি করেন তিনি।

উল্লেখ্য দ্বিতীয় বার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর এই প্রথম রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায় ভাষণ দিলেন। সম্প্রতি ব্রিটেন অভিবাসনবিরোধী বিক্ষোভে উত্তাল হয়েছে। যদিও সে দেশের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অতি দক্ষিণপন্থী বিক্ষোভকারীদের কা‌ছে তিনি মাথা নত করবেন না। তিনি সাফ জানিয়েছিলেন, ব্রিটেনের পতাকা সে দেশের বৈচিত্রের কথা বলে। তাই অভিবাসন বিরোধী ওই বিক্ষোভে তাঁর কোনও সায় নেই।অন্য দিকে, ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় বার ক্ষমতায় আসার পর থেকে অবৈধ অভিবাসীদের দেশ থেকে পাকড়াও কপ্রে নিজেদের দেশে ফেরত পাঠিয়েছে মার্কিন প্রশাসন।

Post Views: 136

Continue Reading

Previous: আইআইটি খড়গপুরে ছাত্র মানসিক স্বাস্থ্য সংকট মোকাবিলায় ১০ জন অতিরিক্ত নিয়োগ কাউন্সেলর
Next: ফের এক ফ্রেমে মিমি-শুভশ্রী, কোথায় দেখা গেল তাদের?

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.