Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ফের এক ফ্রেমে মিমি-শুভশ্রী, কোথায় দেখা গেল তাদের?

ফের এক ফ্রেমে মিমি-শুভশ্রী, কোথায় দেখা গেল তাদের?

Online Desk সেপ্টেম্বর 24, 2025
IMG_20250924_163948.jpg

ওঙ্কার ডেস্ক: ২০২৫ যেন ইন্ডাস্ট্রির অতীত সম্পর্কে ফিরে যাওয়ার সময়! ‘ধূমকেতু’র জন্য দেব-শুভশ্রীকে একফ্রেমে পাওয়া থেকে ‘রক্তবীজ ২’তে চমকের পর চমক উপহার টলিউডের তাবড় তারকা ব্যক্তিত্বদের। এমন আবহেই সম্প্রতি একফ্রেমে ধরা দিয়ে অনুরাগীদের আনন্দ আরও বাড়িয়ে দিয়েছিলেন মিমি চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সেই রিল ভিডিও নেটভুবনে রীতিমতো ঝড় তুলে দিয়েছিল। কিন্তু ঠিক কোন কারণে মিমি-শুভশ্রীর একসাথে হওয়া, তখনও সেটা জানা যায়নি। শারদোৎসবের তৃতীয়ায় ফাঁস হল দুই নায়িকার সেই রিল রহস্য!
জানা গিয়েছে, এক বিজ্ঞাপনী শুটের জন্যই একফ্রেমে ধরা দিয়েছিলেন মিমি চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সেই শুটিংয়ের ফাঁকেই নেটভুবন তোলপাড় করা ওই রিল শুট করেন তাঁরা। বুধবার প্রকাশ্যে এল দুই নায়িকার বিজ্ঞাপনী লুক। সেখানেই দেখা গেল, পাশাপাশি বসে পুজোর সাজপোশাকে আলপনা দিতে ব্যস্ত টলিউডের অভিনেত্রীদ্বয়। এ যেন ‘সম্পর্কের উৎসব উদযাপন’। ক্যাপশনেও সেরকমই উল্লেখ। শারদ শুভেচ্ছা জানিয়ে লেখা- “এই দুর্গাপুজোয়, প্রতিটি বন্ধন এবং প্রতিটি ঘর শক্তিতে ভরে উঠুক।”
অতীতের মান-অভিমান যদিও অনেক আগেই ঝেড়ে ফেলেছিলেন মিমি-শুভশ্রী, সময়ের সঙ্গে ধীরে ধীরে সময় বদলেছে, পাল্টেছে তাঁদের সমীকরণও। সম্প্রতি সেই পরিণত বন্ধুত্বের পাল তুলেই সোশাল মিডিয়ায় একটি রিল ভাগ করে নিয়েছিলেন দুই অভিনেত্রী। মাত্র তিন দিনেই ৭ মিলিয়ন ভিউয়ে রীতিমতো রেকর্ড গড়ে ফেলে মিমি-শুভশ্রী জুটি। বুধবার তাঁদের পুজোর বিজ্ঞাপন প্রকাশ্যে আসার পর থেকে অনুরাগীরা কিন্তু মিমি-শুভশ্রী জুটিকে বড়পর্দায় একসঙ্গে দেখার আবদার রেখেছেন।

Post Views: 142

Continue Reading

Previous: ‘রাষ্ট্রসঙ্ঘ শান্তি ফেরাতে ব্যর্থ’, কটাক্ষ ট্রাম্পের
Next: অস্বাভাবিক বৃষ্টিতে কলকাতায় মৃতের সংখ্যা বেড়ে ১০, ফোনেই মৃতদের পরিবারের সঙ্গে কথা মুখ্যমন্ত্রীর

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.