Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • অস্বাভাবিক বৃষ্টিতে কলকাতায় মৃতের সংখ্যা বেড়ে ১০, ফোনেই মৃতদের পরিবারের সঙ্গে কথা মুখ্যমন্ত্রীর

অস্বাভাবিক বৃষ্টিতে কলকাতায় মৃতের সংখ্যা বেড়ে ১০, ফোনেই মৃতদের পরিবারের সঙ্গে কথা মুখ্যমন্ত্রীর

Online Desk সেপ্টেম্বর 24, 2025
Mamata

ওঙ্কার ডেক্স : মঙ্গলবার রাতভোর মেঘ ভাঙা বৃষ্টিতে জল থইথই কলকাতার নানা প্রান্তে এখনও পর্যন্ত বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০। বুধবার সকালে ২ জনের বাড়িতে যান মেয়র ফিরহাদ হাকিম। মেয়রের ফোনেই মৃতদের পরিবারের সঙ্গে কথা বলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আশ্বাস দেন পাশে থাকার।

উল্লেখ্য, বৃষ্টিতে যাদবপুর, পার্কসার্কাস, তারাতলা, একবালপুর, ভবানীপুর-গোটা কলকাতা কার্যত জলের তলায় চলে যায়। আর এই জমা জল যেন মৃত্যু ফাঁদ। মোমিনপুর, নেতাজিনগর, ঠাকুরপুকুর-সহ একাধিক এলাকা থেকে আসতে থাকে মৃত্যুর খবর। বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ মোমিনপুরে মৃত জিতেন্দ্র সিংয়ের বাড়িতে যান মেয়র ফিরহাদ হাকিম। কথা বলেন পরিবারের সদস্যদের সঙ্গে। সেখান থেকে ঠাকুরপুকুরে। কথা বলেন মৃত শুভ প্রামাণিকের পরিবারের সদস্যদের সঙ্গে। মেয়রের ফোন থেকেই এদিন মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমবেদনা জানিয়ে তাঁদের পাশে থাকার আশ্বাস দেন।

প্রসঙ্গত, বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যুর জন্য সিইএসসিকে আক্রমণ করেছিলেন মুখ্যমন্ত্রী। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি দাবি করেন, সিইএসসি-র উদাসীনতার বলি এরা। একরাশ ক্ষোভ উগরে বলেন, “সিইএসসি-র উচিত, মৃতদের পরিবারের একজনের চাকরির ব্যবস্থা করে দেওয়া। এখানে ওরা ব্যবসা করছে আর আধুনিকীকরণের কাজ করছে না। বলতে বলতে আমার মুখ ব্যথা হয়ে গিয়েছে।”

Continue Reading

Previous: ফের এক ফ্রেমে মিমি-শুভশ্রী, কোথায় দেখা গেল তাদের?
Next: বালোচিস্তানের জাফর এক্সপ্রেসে বিস্ফোরণ, লাইনচ্যুত ৬টি কামরা

সম্পর্কিত গল্প

New-Project-35.webp

কংগ্রেসের ক্ষমতায় ফেরা নিয়ে কটাক্ষ শাহের, রাহুলের বিদেশযাত্রা নিয়েও খোঁচা

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-33.webp

ইনস্টাগ্রামে আত্মপ্রকাশ সোনিয়া গান্ধীর, শেয়ার করলেন আত্মজীবনীর প্রথম ঝলক

Online Desk অক্টোবর 22, 2026
dawood.webp

দাউদ ইব্রাহিমকে নিয়ে রাষ্ট্রসংঘের রিপোর্টে আপত্তি ভারতের, লাদেনের প্রসঙ্গ টেনে জবাব দিল দিল্লি

Online Desk অক্টোবর 22, 2026

You may have missed

Winter-Dry-Skin-Care-Collage.png

শুষ্ক ত্বক ও শীতকালীন পরিচর্যা: সমস্যা, কারণ ও সমাধানের বিশ্লেষণ

Online Desk অক্টোবর 22, 2026
Diabetic-Retinopathy-Eye-Care-Collage.png

ডায়াবেটিক রেটিনোপ্যাথি কী? লক্ষণ, কারণ ও উপশমের উপায়

Online Desk অক্টোবর 22, 2026
Papaya-Cultivation-and-Harvest-Journey.png

পেঁপে চাষে সাফল্যের চাবিকাঠি: সঠিক সময়, পরিচর্যা ও অধিক ফলনের উপায়

Online Desk অক্টোবর 22, 2026
strait-of-hormuz-d.jpg

হরমুজ প্রণালীতে ৭টি তেলবাহী জাহাজে হামলা ইরানের, ফের যুদ্ধ শুরুর আশঙ্কা?

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.