Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • বালোচিস্তানের জাফর এক্সপ্রেসে বিস্ফোরণ, লাইনচ্যুত ৬টি কামরা

বালোচিস্তানের জাফর এক্সপ্রেসে বিস্ফোরণ, লাইনচ্যুত ৬টি কামরা

Online Desk সেপ্টেম্বর 24, 2025
20250924_175059.jpg

ওঙ্কার ডেস্ক: ভয়াবহ হামলা পাকিস্তানের বালোচিস্তানের জাফর এক্সপ্রেসে। বিকট বিস্ফোরণে কেঁপে উঠে লাইনচ্যুত হল ট্রেনের ৬টি কামরা। মঙ্গলবার বালোচিস্তানের মাস্তুং জেলার দাশ্ত অঞ্চলে এই ঘটনা ঘটেছে। স্থানীয় প্রশাসন সূত্রে খবত, দুর্ঘটনার সময় ট্রেনটিতে ৪০০ জনের বেশি যাত্রী ছিল। ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, পাকিস্তানের পেশোয়ার থেকে কোয়েটার উদ্দেশে যাচ্ছিল জাফর এক্সপ্রেস। সেই যাত্রাপথে দাশ্ত অঞ্চলে হামলা চালানো হয় ট্রেনটিতে। জোরালে বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। সেই সঙ্গে লাইনচ্যুত হয় ট্রেনের ৬টি কামরা। এই ঘটনার ফলে আহত হয়েছেন ট্রেনের একাধিক যাত্রী। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, আইইডি বিস্ফোরণ ঘটানো হয়েছে। তবে কারা এই হামলার পিছনে রয়েছে তা এখনও স্পষ্ট নয়। তবে এই হামলার পিছনে বালোচ বিদ্রোহীরা রয়েছে বলে মনে করছে পাকিস্তান।

প্রসঙ্গত, এর আগে গত মার্চ মাসে বালোচিস্তানের বোলানে জাফর এক্সপ্রেস অপহরণের ঘটনা ঘটেছিল। যার নেপথ্যে ছিল বালোচিস্তানের বিদ্রোহীরা। যদিও দীর্ঘ অভিযানের পর পাক সেনার তরফে দাবি করা হয় অপহরণে জড়িত সমস্ত বালোচ বিদ্রোহীদের হত্যা করা হয়েছে এবং অপহৃতদের উদ্ধার করা হয়েছে। যদিও বালোচ বিদ্রোহীদের তরফে পালটা জানানো হয়, তারা ৪৮ ঘণ্টার সময়সীমা দিয়েছিল পাক বাহিনীকে। সেই সময় পার হওয়ার পর ২১৪ জনকে হত্যা করা হয়েছে। নিহতরা সকলেই পাক সেনা বাহিনীর সঙ্গে যুক্ত ছিল বলে দাবি বালোচদের। সম্প্রতি গত আগস্ট মাসের ১০ তারিখে ফের জাফর এক্সপ্রেসে হামলা চালানো হয়। সেবার ৫টি কামরা লাইনচ্যুত হয়।

Post Views: 93

Continue Reading

Previous: অস্বাভাবিক বৃষ্টিতে কলকাতায় মৃতের সংখ্যা বেড়ে ১০, ফোনেই মৃতদের পরিবারের সঙ্গে কথা মুখ্যমন্ত্রীর
Next: নিয়োগ দুর্নীতি মামলায় বড় স্বস্তি,জামিন পেলেন চন্দ্রনাথ সিনহা

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.