Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ক্রাইমিয়া রাশিয়ার দখলে থাকবে: ট্রাম্প

ক্রাইমিয়া রাশিয়ার দখলে থাকবে: ট্রাম্প

Online Desk এপ্রিল 26, 2025
trump-1280-gg.jpg

ওঙ্কার ডেস্ক: গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিদেশসচিব মার্কো রুবিয়ো ইঙ্গিত দিয়েছিলেন ইউক্রেনের ভূখণ্ড ক্রাইমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দিতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র। এবার এ বিষয়ে নিজের মত স্পষ্ট করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। ‘টাইম ম্যাগাজিন’কে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট জানান, ‘ক্রাইমিয়া রাশিয়ার সঙ্গেই থাকবে’। পাশাপাশি ইউক্রেনের ন্যাটোতে যোগ দেওয়ার দাবিকে নস্যাৎ করেছেন ট্রাম্প।

ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধে লক্ষ লক্ষ মানুষের মৃত্যুর জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট। রাশিয়ার সঙ্গে বিরোধের অন্যতম কারণ ক্রাইমিয়াকে ছেড়ে দিতে রাজি না হওয়ায়। এদিন জেলেনস্কিকে সমালোচনা করেন ট্রাম্প। শুধু তাই নয়, তাঁর দাবি, ভবিষ্যতে ক্রাইমিয়া রাশিয়ার নিয়ন্ত্রণে থাকবে।

উল্লেখ্য, এর আগে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিয়ো বলেছিলেন, ‘ক্রাইমিয়ার উপর রাশিয়ার দাবির বিষয়টির সমাধান হতে পারে আলোচনার মাধ্যমে।’ সেই সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর না হলে মার্কিন যুক্তরাষ্ট্র গোটা প্রক্রিয়া থেকে সরে যাবে বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। প্রসঙ্গত, রাশিয়া ২০১৪ সালে ক্রাইমিয়া দখল করে। ২০২৩ সালে হামলা চালিয়ে ক্রাইমিয়ার সেবাস্তিপোল বন্দরে পুতিন বাহিনীর মজুত তেলের ভান্ডার ধ্বংস করে দিয়েছিল ইউক্রেনের সেনা বাহিনী। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর করতে ভ্লাদিমির পুতিনের অন্যতম শর্ত হল এই উপদ্বীপটিকে রাশিয়ার অংশ হিসাবে ঘোষণা করতে হবে। পুতিনের সেই দাবিতে কার্যত সিলমোহর দিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Post Views: 161

Continue Reading

Previous: পাঞ্জাব যুদ্ধে বাদ পড়তে পারেন রাসেল
Next: মা উড়ালপুলে রাতের বেলা সাত ঘণ্টা যান চলাচলে বন্ধের সিদ্ধান্ত, বিকল্প রুট ঠিক করল পুলিশ

সম্পর্কিত গল্প

1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026

You may have missed

1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.