Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • খেলা
  • পাঞ্জাব যুদ্ধে বাদ পড়তে পারেন রাসেল

পাঞ্জাব যুদ্ধে বাদ পড়তে পারেন রাসেল

Online Desk এপ্রিল 26, 2025
se5tr

স্পোর্টস ডেস্ক :জোড়া ম্যাচ হেরে কিছুটা ব্যাকফুটে কলকাতা নাইট রাইডার্স। আট ম্যাচের মধ্যে মাত্র তিনটি জয়। প্লে অফ নিশ্চিত করতে বাকি ছয় ম্যাচের মধ্যে সবকটিতেই জিততে হবে। একটি হারলে বাকিদের দিকে তাকিয়ে থাকতে হবে। দুটি হারলে কোয়ালিফায়ারে যাওয়ার সম্ভবনা শেষ। কিন্তু মঈন আলি মনে করেন, এই জায়গা থেকেও ঘুরে দাঁড়ানোর ক্ষমতা আছে নাইটদের। পাঁচ ম্যাচ হেরে সাত নম্বরে নেমে গিয়েছে শাহরুখ খানের দল.এদিন যেমন সাংবাদিক সম্মেলনে নাইট অল রাউন্ডার মঈন আলি আশার বাণী শোনালেন মুম্বই ইন্ডিয়ান্স যদি গত ৪ ম্যাচে হারের পরে জিততে পারে আমরা পারব না কেনো!

কম কথা বলছি। কয়েকটা ম্যাচ খারাপ গিয়েছে। ভালো ব্যাটিং হয়নি। চাপ আছে। কিন্তু সেটাকে উপভোগ করেই সাফল্য পেতে হবে।

আমরা আশাবাদী নক আউট নিয়ে। আমাদের ভালো খেলতে হবে। সকলেই জানে কী করতে হবে। সেইভাবেই সকলে মানসিকভাবে সকলে প্রস্তুত। আমরাও পারি।

লোয়ার অর্ডার ভালো করছে না ঠিক। এই নিয়ে ম্যানেজমেন্ট কথা বলেছে। তবে এতে ঘাবড়ানোর কিছু নেই। ভালো ব্যাটসম্যান আছে। ব্যাটিং গভীরতা আছে।

ব্যাটিংয়ের শক্তি হল সকলে ভালো শট খেলতে পারে। নারিনের মতো আগ্ৰাসী ব্যাটসম্যান আছে। রাহানের মতো ক্লাসিক ব্যাটার আছে। রাসেলের মতো বিধ্বংসী ব্যাটার আছে। ভেঙ্কি, রিঙ্কুর মতো ব্যাটার আছে। ওরা খুব প্রতিভাবান। সব মশলাই আছে। তাই আশাবাদী।’ পাঞ্জাবের কাছে গত ম্যাচে লজ্জা র হার সেই বিষয়ে মঈন বললেন,

‘গত ম্যাচ আমরা খারাপভাবে হেরেছি। তবে এটা হতেই পারে। এটা ভোলা কঠিন। কিন্তু এখান থেকে শিক্ষা নিয়েছি আমরা। চাহালের গত ম্যাচের পারফরমেন্স আমাদের মনে আছে। ও ভালো বোলার। তবে ভয় পাচ্ছি না।’ এদিকে পাঞ্জাবের স্পিন বোলিং কোচ সুনীল জোশি জানালেন,’শ্রেয়স ইয়ং লিডার সবার সঙ্গে কথা বলে নেট বোলারদের সঙ্গেও। আগে কেকেআরে ছিলো সেটা কোনো ব্যাপার না। আগেরবার ই ডে নে জিতেছিলাম সেইধারা এগিয়ে নিয়ে যেতে চাই।’ পেহেলগা হামলা নিয়ে তিনি বললেন, সত্যিই মর্মাহত। যে কোনো ধর্মের জন্য। গভীর সমবেদনা রইল।’

Continue Reading

Previous: আমি যা ভালবাসি,তাই পরি, যা ইচ্ছে করি: বিদ্যা বালান
Next: ক্রাইমিয়া রাশিয়ার দখলে থাকবে: ট্রাম্প

সম্পর্কিত গল্প

Ghostly-Portrait-Over-a-Distant-Couple.jpg

‘জেন জি’দের কাছে শিক্ষনীয় রুকমাবাঈ ! যিনি ব্রেক আপের ইতিহাসে নজির সৃষ্টিকারী প্রথম ভারতীয় মহিলা চিকিৎসক

Online Desk অক্টোবর 20, 2026
rahul-gandhi.jpg

রাহুল গান্ধীর ‘সত্যাগ্রহ’ পোর্টালে ৩৬ হাজারের বেশি অভিযোগ, তালিকার শীর্ষে শিক্ষা ও দুর্নীতি

Online Desk অক্টোবর 20, 2026
New-Project-7.webp

উৎসবের মরশুমে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানোর অভিযোগ, দক্ষিণ দিনাজপুরে গ্রেপ্তার ৩

Online Desk অক্টোবর 20, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.