Skip to content
এপ্রিল 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • আমি যা ভালবাসি,তাই পরি, যা ইচ্ছে করি: বিদ্যা বালান

আমি যা ভালবাসি,তাই পরি, যা ইচ্ছে করি: বিদ্যা বালান

Online Desk এপ্রিল 26, 2025
FotoJet-3.jpg

ওঙ্কার ডেস্ক: বর্তমানে বলিউডের তারকারা যেন ক্যামেরা ছাড়া অচল। প্রতি মুহূর্তে ফটো-রেডি থাকতে হয় তাঁদের। এই চাপ একেবারে কেরিয়ারের শুরু থেকেই থাকে। বলিউডের অন্যতম অভিনেত্রী বিদ্যা বালানও এর ব্যতিক্রম নন। তবে তিনি স্বীকার করেছেন, এই ‘পারফেক্ট ইমেজ’ বজায় রাখার চাপে একটা সময় রীতিমতো ক্লান্ত হয়ে গিয়েছিলেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি ভয়ে থাকতাম, যেন এয়ারপোর্টে কোনও ফটোগ্রাফার না আসে। ঠাকুরকে ডাকতাম মনে মনে ‘যেন কেউ না আসে’। কিন্তু তাতে কিছুই হত না। ক্যামেরা থাকতই!”
বর্তমানে ৪৫ পেরিয়েছে বিদ্যা। এখন আর তিনি গা করেন না কে কী বলছে, কে কী ভাবছে। নিজের মেদবহুল চেহারা, নিজস্ব ফ্যাশন সেন্স, আর শাড়ির প্রতি ভালবাসা নিয়ে আজ তিনি আত্মবিশ্বাসী। তাঁর মতে, “সুস্থ থাকাটাই আসল। নিজেকে মেনে নিতেই সময় লেগেছে, কিন্তু আজ আমি স্বস্তিতে আছি।” প্রসঙ্গত, এক সময় তিনিও চেয়েছিলেন পরিচিত বলিউড ডিভাদের মতো দেখাতে। শরীরে আঁটসাঁট পোশাক পরেও দেখেছেন। কিন্তু সেগুলো তাঁর মানান সই নয় এমনটাই মনে করেন বিদ্যা। তিনি বলেন,“আমি অন্য অভিনেত্রীদের মতো হতে চাইতাম, তাঁদের মতো পোশাকও পরেছি। কিন্তু আয়নায় নিজেকে দেখে মনে হত সেটা আমি নই! অদ্ভুত লাগত নিজেকে।
শাড়িই তাঁর পরিচয়। রেড কার্পেটেও বারবার শাড়িতেই দেখা যায় তাঁকে। সবশেষে বিদ্যার আত্মপ্রকাশ একদম খোলামেলা। “আমি যা ভালবাসি, তাই পরি। যা ইচ্ছে করি। আমি স্বাধীন। আমি মুক্ত। এখন মানুষের আর কোনও উপায় নেই, তাঁরা শুধু আমার প্রশংসা করতেই পারেন।

Post Views: 121

Continue Reading

Previous: ব্রাহ্মণ বিতর্ক নিয়ে সুরাট কোর্টের নোটিশ, ক্ষমা চেয়েও সুরাহা হলনা পরিচালক অনুরাগ কাশ্যপের
Next: পাঞ্জাব যুদ্ধে বাদ পড়তে পারেন রাসেল

সম্পর্কিত গল্প

voter-bengal.jpg

প্রথম দফায় ভোট পড়ল প্রায় ৯২ শতাংশ! সর্বকালীন রেকর্ডের পথে পশ্চিমবঙ্গ

Online Desk এপ্রিল 23, 2026
baby-deadbody.png

ফোন ফ্যাক্টরিতে সন্তান প্রসব! লোক্লজ্জার ভয়ে নিজের হাতে গলা কেটে খুন সদ্যজাতকে

Online Desk এপ্রিল 23, 2026
randhir-jaisawal.png

ট্রাম্পের ‘হেলহোল’ মন্তব্যের প্রতিক্রিয়া বিদেশ মন্ত্রকের

Online Desk এপ্রিল 23, 2026

You may have missed

mamata-dharna.jpg

প্রথম দফায় ভোটের ঝড়! কী বললেন মমতা?

Online Desk এপ্রিল 23, 2026
voter-bengal.jpg

প্রথম দফায় ভোট পড়ল প্রায় ৯২ শতাংশ! সর্বকালীন রেকর্ডের পথে পশ্চিমবঙ্গ

Online Desk এপ্রিল 23, 2026
peace-deal.png

পাকিস্তান নয়, আমেরিকার সঙ্গে শান্তি আলোচনায় চিনকে চায় ইরান

Online Desk এপ্রিল 23, 2026
hgf

প্রথম দফায় বঙ্গে রেকর্ড! বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল প্রায় ৯০ শতাংশ

Online Desk এপ্রিল 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.