Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ব্রাহ্মণ বিতর্ক নিয়ে সুরাট কোর্টের নোটিশ, ক্ষমা চেয়েও সুরাহা হলনা পরিচালক অনুরাগ কাশ্যপের

ব্রাহ্মণ বিতর্ক নিয়ে সুরাট কোর্টের নোটিশ, ক্ষমা চেয়েও সুরাহা হলনা পরিচালক অনুরাগ কাশ্যপের

Online Desk এপ্রিল 26, 2025
hn.png

ওঙ্কার ডেস্ক: রাগের বশে ব্রাহ্মণদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে আগেই চক্ষুশূল হয়ে পড়েছিলেন অনুরাগ কাশ্যপ। ‘ব্রাহ্মণদের উপরে মূত্রত্যাগ করি’, পরিচালকের এহেন মন্তব্যের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন দেশের একাধিক ব্রাহ্মণ সংগঠন। চানক্য সেনা, সর্বব্রাহ্মণ মহাসভা, ব্রাহ্মণ সেবা সংঘ, অখিল ভারতীয় ব্রাহ্মণ মহাসভা, বিশ্ব ব্রাহ্মণ পরিষদ এবং অখিল ভারতীয় ব্রাহ্মণ সংঘ একজোট হয়। দায়ের হয় অনুরাগের বিরুদ্ধে অভিযোগও। এবার আরও বড় আইনি জটিলতায় পরিচালক অনুরাগ। সুরাট কোর্টের তরফে নোটিস পাঠানো হল তাঁকে।
অনন্ত মহাদেবনের আগামী ছবি ‘ফুলে’র বিরুদ্ধে ব্রাহ্মণ সমাজকে কালিমালিপ্ত করার অভিযোগ উঠতেই প্রতিবাদে সরব হয়েছিলেন অনুরাগ কাশ্যপ। সেন্সরের কোপে পড়ার পর অনন্তের পক্ষ নিয়ে তিনি যে ভাষায় প্রতিবাদ করেন, সেখান থেকেই বিতর্কের শুরু। নেটিজেন তাঁকে আক্রমণ পালটা উত্তরে পরিচালক লেখেন, ‘ব্রাহ্মণদের উপরে আমি মূত্রত্যাগ করি… সমস্যা আছে?’ এরপরই বিতর্ক তুঙ্গে! গত শুক্রবার অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। তারপরই অবশ্য নিজের শব্দচয়নের জন্য ক্ষমা চেয়েছিলেন পরিচালক। তবে তাতেও সুরাহা হল না। এবার আরও বিপাকে অনুরাগ কাশ্যপ। সুরাটের ম্যাজিস্ট্রেট আদালতের তরফে পরিচালককে আইনি নোটিস পাঠিয়ে হাজিরা দিতে বলা হল।
সূত্রে খবর, কমলেশ রাওয়াল নামে সুরাটের এক আইনজীবী ব্রাহ্মণ সম্প্রদায়ের তরফে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতেই সুরাট আদালতের তরফে সমন পাঠানো হল পরিচালক অনুরাগ কাশ্যপকে। সেই নোটিসেই আগামী ৭ মে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। হাজিরা না দিলে একতরফা সিদ্ধান্ত নিতে পারে আদালত।

Post Views: 154

Continue Reading

Previous: পহেলগাঁও কাণ্ডকে ‘কাপুরুষোচিত কাজ’ বলে মন্তব্য পাক নায়িকা মাহিরা খানের, তবে কেন ডিলিট করে দিলেন সেই পোস্ট?
Next: আমি যা ভালবাসি,তাই পরি, যা ইচ্ছে করি: বিদ্যা বালান

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.