Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • বরফ গলবে ওয়াশিংটন-বেজিং এর মধ্যে? দক্ষিণ কোরিয়ায় মুখোমুখি হতে চলেছেন ট্রাম্প-জিনপিং

বরফ গলবে ওয়াশিংটন-বেজিং এর মধ্যে? দক্ষিণ কোরিয়ায় মুখোমুখি হতে চলেছেন ট্রাম্প-জিনপিং

Online Desk অক্টোবর 24, 2025
trump-xi.jpg

ওঙ্কার ডেস্ক: চিন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়েছে শুল্ক আরোপকে কেন্দ্র করে। সম্প্রতি চিনা পণ্যে ১৫৫ শতাংশ হারে শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এই আবহে এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মুখোমুখি বৈঠকে বসতে চলেছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। আগামী ৩০ অক্টোবর দক্ষিণ কোরিয়াতে দুই রাষ্ট্রনেতার সাক্ষাৎ হবে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট চিনের উপর ১৫৫ শতাংশ শুল্ক চাপানোর হঁশিয়ারি দেওয়ার সময় বলেছিলেন, অতিরিক্ত শুল্ক কোপ এড়াতে চাইলে ১ নভেম্বরের মধ্যে আলোচনায় বসতে হবে। পাল্টা বেজিং এর তরফেও বার্তা দেওয়া হয়। চিনের তরফে আলোচনায় বসার কথা জানানো হয়। অবশেষে আগামী সপ্তাহে ডোনাল্ড ও জিনপিং মুখোমুখি কথা বলতে চলেছেন। হোয়াইট হাউসের প্রেসসচিব ক্যারোলিন লিভিট জানিয়েছেন, শুক্রবার থেকে এশিয়া সফরে বেরোবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রথম দিন তিনি মালয়েশিয়ার উদ্দেশে রওনা দেবেন। তার পর যাবেন দক্ষিণ কোরিয়ায়। সংবাদ মাধ্যম সূত্রে খবর, আগামী ৩০ অক্টোবর দক্ষিণ কোরিয়াতেই চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প।

প্রসঙ্গত, চলতি অক্টোবর মাসে বিরল খনিজ সম্পদ রফতানিতে ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করে বেজিং। এর ফলে বিগত কয়েক মাস ধরে চলা মার্কিন যুক্তরাষ্ট্র ও চিনের মধ্যে চলা বাণিজ্যযুদ্ধ নতুন মাত্রা পায়। চিনের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে ডোনাল্ড ট্রাম্প দেশটির ওপর শুল্ক বাড়ানোর হুমকি দেন। আন্তররাজিক রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নিজেদের দেশে বিরল ধাতু আমদানির ক্ষেত্রে ওয়াশিংটন অনেকটাই নির্ভরশীল চিনের উপর। তাই দুই দেশের মধ্যে সম্পর্ক দ্রুত স্বাভাবিক করার দিকে নজর দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

Post Views: 149

Continue Reading

Previous: টলিপাড়ায় নতুন গুঞ্জন, একসঙ্গে জুটি বাঁধছেন এবার সৌরভ গঙ্গোপাধ্যায় ও আবির চট্টোপাধ্যায়?
Next: নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে ভারতীয় মহিলা দল; ইতিহাস গড়ল মান্দানা-প্রতিকা জুটি

সম্পর্কিত গল্প

bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.