Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • টলিপাড়ায় নতুন গুঞ্জন, একসঙ্গে জুটি বাঁধছেন এবার সৌরভ গঙ্গোপাধ্যায় ও আবির চট্টোপাধ্যায়?

টলিপাড়ায় নতুন গুঞ্জন, একসঙ্গে জুটি বাঁধছেন এবার সৌরভ গঙ্গোপাধ্যায় ও আবির চট্টোপাধ্যায়?

Online Desk অক্টোবর 24, 2025
hjy.png

ওঙ্কার ডেস্ক: টলিপাড়ায় নতুন জল্পনা একসঙ্গে জুটি বাঁধছেন সৌরভ গঙ্গোপাধ্যায় ও আবির চট্টোপাধ্যায়। খেলা থেকে অভিনয় হয়ে পোশাকের ব্র্যান্ড প্রায় সব ক্ষেত্রেই নিজের প্রতিভা দেখিয়েছেন ‘মহারাজ’। এবার সমাজমাধ্যমে তেমনই ইঙ্গিত দিতে দেখা দেখা গেল অভিনেতা আবীর চট্টোপাধ্যায়।

সম্প্রতি, বড়পর্দার ‘সোনা দা’ জানিয়েছেন, যে তিনি এ বার সৌরভের জুটি হতে চলেছেন। দু’জনে মিলে কিছু একটা করতে চলেছেন। অভিনেতা যখন ‘নতুন’ কিছু করার ইচ্ছা তখনই এ ব্যাপারে সাহায্যের হাত বাড়িয়ে উপস্থিত হন সৌরভ। পুজো থেকে পেটপুজো— সব তাঁদের আলোচনায় উঠে এসেছে। উৎসবে টানা বাইরে খাওয়াদাওয়ার পর ফের ঘরের খাবারে ফেরার কথাও মনে করিয়ে দিয়েছেন তাঁরা। সৌরভ-আবীর জুটিতে রান্নার বিজ্ঞাপনী ছবি এবং মুখ হয়েছেন নিজ নিজ ক্ষেত্রে, এবার তাঁরা জুটিতে। যার আভাস পাওয়া গিয়েছিল পুজোর আগেই। হলুদ ট্যাক্সিতে করে তাঁদের ঝলক দেখা গিয়েছিল। দুজনেই নিজের কাজে বিখ্যাত। উভয়েরই অভিনয়ের অভিজ্ঞতা রয়েছে। মহিলামহলেও তাঁদের পছন্দের লিস্ট কম নয়। তাই সৌরভ-আবীর জুটি বাঁধলে প্রচার যে আরও জোরদার হবে, বলাই চলে।

প্রসঙ্গত, এর আগে বিজ্ঞাপনী প্রচারে একা ইলিশ রেঁধে তাক লাগিয়ে দিয়েছিলেন সৌরভ। এ বার আবীরকে সঙ্গী করে কী করতে চলেছেন, সেখানেই কৌতূহল তৈরি হয়েছে বিনোদনজগতে, পাশাপাশি সাধারণের মনে তো বটেই। আগামী কাজ নিয়েও খুব তাড়াতাড়ি ব্যস্ত হয়ে উঠবেন সৌরভ।

উল্লেখ্য, এই মুহূর্তে অভিনেতা রাজকুমার রাও ব্যস্ত, তাঁর পরিবারে নতুন সদস্যের আগমন হতে হাতে মাত্র কয়েকদিন। তার পরেই তিনি চলে আসবেন সোজা কলকাতায়। থাকবেন সৌরভের বাড়িতে। খুব কাছ থেকে তাঁকে দেখে, চিনে ‘মহারাজ’-এর আত্মজীবনীর জন্য নিজেকে তৈরি করবেন বলেই খবর। আগামী বছর শুরু হবে ছবির শুটিং।

Post Views: 104

Continue Reading

Previous: উত্তরপ্রদেশে প্রকাশ্যে সাংবাদিককে কুপিয়ে খুন, গ্রেফতার এক দুষ্কৃতি
Next: বরফ গলবে ওয়াশিংটন-বেজিং এর মধ্যে? দক্ষিণ কোরিয়ায় মুখোমুখি হতে চলেছেন ট্রাম্প-জিনপিং

সম্পর্কিত গল্প

Untitled.png

অবশেষে জামিন পেলেন সিপিএম নেতা সৃজন ভট্টাচার্য

Online Desk জুন 8, 2026
FIR.jpg

নজিরবিহীন ঘটনা, ফিরহাদ হাকিমকে নিয়ে বিরোধী দলনেতার ঘরে গেলেন সন্দীপন সাহা

Online Desk জুন 8, 2026
SHREYA.jpg

ইডি দফতরে তৃণমূল নেত্রী শ্রেয়া পাণ্ডে, দীর্ঘক্ষণ ধরে চলছে জিজ্ঞাসাবাদ

Online Desk জুন 8, 2026

You may have missed

Joy-Bangla.jpg

বাংলাদেশে ‘জয় বাংলা’ কি নিষিদ্ধ স্লোগান ? রাষ্ট্রযন্ত্রের চরিত্র ও গণতন্ত্রের ভবিষ্যৎ

Online Desk জুন 8, 2026
death.jpg

লিভ-ইন সম্পর্কের কথা পরিবার জানতে পারায় বাড়ির ছাদ থেকে মরণঝাঁপ যুবকের

Online Desk জুন 8, 2026
Untitled.png

অতিরিক্ত গেম খেলার নেশা হল কাল! গেমের নেশায় নিজের বাবা, বোনকে হত্যা করল যুবক!

Online Desk জুন 8, 2026
steel.jpg

বিশাখাপত্তনমে ইস্পাত কারখানায় গলিত ইস্পাত গায়ে পড়ে মৃত্যু চার শ্রমিকের, জখম একাধিক

Online Desk জুন 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.