Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • যুদ্ধ বন্ধ করতে গাজায় অস্থায়ী সরকার গঠন-সহ এক গুচ্ছ প্রস্তাব ট্রাম্পের, সমর্থন নেতানিয়াহুর

যুদ্ধ বন্ধ করতে গাজায় অস্থায়ী সরকার গঠন-সহ এক গুচ্ছ প্রস্তাব ট্রাম্পের, সমর্থন নেতানিয়াহুর

Online Desk সেপ্টেম্বর 30, 2025
20250930_112615.jpg

ওঙ্কার ডেস্ক: বিধ্বস্ত গাজায় যুদ্ধ বন্ধ করতে অস্থায়ী সরকার গঠন-সহ ২০ দফা প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউসে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। সেই বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন মার্কিন প্রেসিডেন্ট। সংঘাত থামাতে ট্রাম্প সেখানেই জানান ২০ দফা প্রস্তাবের কথা। মার্কিন প্রেসিডেন্টের প্রস্তাবে সমর্থন জানিয়েছেন নেতানিয়াহু।

প্রস্তাবে বলা হয়েছে প্যালেস্টাইনিরা গাজাতে থাকতে পারবেন তবে সেখানে একটি অস্থায়ী অরাজনৈতিক সরকার তৈরি করা হবে। প্যালেস্টাইনি এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের বিশেষজ্ঞরা এই সরকারে থাকতে পারবে।

প্যালেস্টাইনের সশস্ত্র সংগঠন হামাস যদিও এই প্রস্তাবের বিষয়ে এখনও কিছু জানায়নি। তারা গোটা বিষয়টি পর্যালোচনা করছে। তবে এই প্রস্তাবে রাজি হলে হামাসকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে সমস্ত ইজরায়েলি পণবন্দিকে মুক্তি দিতে হবে। ট্রাম্পের প্রস্তাবে হামাস রাজি হলে গাজা থেকে সেনা সরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এ ছাড়াও ইজরায়েলে বন্দি ২৫০ জন প্যালেস্টাইনিকে ছেড়ে দেওয়া হবে। যুদ্ধের পর গাজা থেকে যে ১৭০০ জনকে আটক করা হয়েছে তাদেরকেও ছেড়ে দেওয়া হবে। মার্কিন প্রেসিডেন্টের প্রস্তাবে বলা হয়েছে, ভবিষ্যতে গাজার প্রশাসনিক ব্যবস্থায় হামাস অংশ নিতে পারবে না। এই প্রস্তাবের শর্ত মানা হচ্ছে কিনা তা খতিয়ে দেখার জন্য একটি বোর্ড গঠন করা হবে। যে বোর্ডের চেয়ারম্যান হবেন ট্রাম্প স্বয়ং।

ট্রাম্পের ২০ দফা প্রস্তাবকে সমর্থন করেছেন বেঞ্জামিন নেতানিয়াহু। ইজরায়েলের প্রধানমন্ত্রী বলেন, ‘গাজায় যুদ্ধ বন্ধ করতে আমি আপনার প্রস্তাব সমর্থন করছি। এটা আমাদের সব বন্দিকে ইজরায়েলে ফিরিয়ে আনতে এবং হামাসের সামরিক ক্ষমতা ধ্বংস করতে সাহায্য করবে।’ তবে হামাস পুরো বিষয়টি খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে।

Post Views: 130

Continue Reading

Previous: তামিলনাডুর মর্মান্তিক পদপিষ্টের ঘটনায় গ্রেফতার টিভিকে নেতা ! হত্যা এবং জননিরাপত্তা বিপন্ন করার অভিযোগ
Next: উত্তরপ্রদেশে কুখ্যাত দুষ্কৃতীর জন্মদিন উদযাপন পুলিশের! সাসপেন্ড ৪ জন

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.