Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • উত্তরপ্রদেশে কুখ্যাত দুষ্কৃতীর জন্মদিন উদযাপন পুলিশের! সাসপেন্ড ৪ জন

উত্তরপ্রদেশে কুখ্যাত দুষ্কৃতীর জন্মদিন উদযাপন পুলিশের! সাসপেন্ড ৪ জন

Online Desk সেপ্টেম্বর 30, 2025
up-police-sized.jpg

ওঙ্কার ডেস্ক: উত্তরপ্রদেশে কুখ্যাত দুষ্কৃতীর জন্মদিন উদযাপনে সামিল পুলিশ! শুধু তাই নয় আসরে মদের বোতল হাতে নাচতেও দেখা গেল তাঁদেরকে। ইতিমধ্যে এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। চাপের মুখে পড়ে অবশেষে চার পুলিশকেই সাসপেন্ড করেছে উপর মহল।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, উত্তরপ্রদেশের গাজিয়াবাদের কুখ্যাত দুষ্কৃতী ইরশাদ মালিক। তার জন্মদিনের আসরে সাহিবাবাদ বর্ডার আউটপোস্টের ইনচার্জ সহ চার পুলিশকর্মী সামিল হয়েছিল। মদের আসরে নর্তকীর সঙ্গে নাচতে দেখা যায় উর্দিধারীদের। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, তাদের হাতে রয়েছে বিয়ারের বোতল। মঞ্চে বসে তা উপভোগ করতে দেখা গিয়েছে জন্মদিনের আসরের আয়োজক— ইরশাদ মালিককে। জানা গিয়েছে, ইরশাদের নামে একাধিক অপরাধমূলক রেকর্ড রয়েছে।

ভিডিওটি রেকর্ড করা হয় সোমবার রাতে। মুহূর্তের মধ্যে তা সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিও ভাইরাল হওয়ার পর নেটিজেনরা তীব্র প্রতিক্রিয়া জানায়। কী ভাবে উর্দিধারী হয়ে অপরাধীর জন্মদিনে মদের আসরে সামিল হল তারা। তা নিয়ে প্রশ্ন তোলে তারা। অন্য দিকে এই ঘটনায় ক্ষুব্ধ গাজিয়াবাদ পুলিশ। ভিডিও প্রকাশ্যে আসার পরে সংশ্লিষ্ট পুলিশ কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। ট্রান্স হিন্ডনের ডেপুটি কমিশনার অফ পুলিশ নিমিশ প্যাটেল চার পুলিশকর্মীকে সাসপেন্ড করার নির্দেশ দেন। যাদেরকে সাসপেন্ড করা হয়েছে, তাদের মধ্যে রয়েছেন, আউটপোস্ট ইনচার্জ আশীষ জাদোন এবং আরও তিন জন কনস্টেবল। তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। ওই দুষ্কৃতীর সঙ্গে যোগাযোগ প্রমাণিত হলে কড়া শাস্তির মুখে পড়তে পারেন ওই পুলিশকর্মীরা।

Post Views: 100

Continue Reading

Previous: যুদ্ধ বন্ধ করতে গাজায় অস্থায়ী সরকার গঠন-সহ এক গুচ্ছ প্রস্তাব ট্রাম্পের, সমর্থন নেতানিয়াহুর
Next: এশিয়া কাপ ফাইনালের অভিজ্ঞতা শেয়ার করলেন সূর্যকুমার; করমর্দন না করার সিদ্ধান্ত টিমের, জানালেন অধিনায়ক

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.