Skip to content
এপ্রিল 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • এশিয়া কাপ ফাইনালের অভিজ্ঞতা শেয়ার করলেন সূর্যকুমার; করমর্দন না করার সিদ্ধান্ত টিমের, জানালেন অধিনায়ক

এশিয়া কাপ ফাইনালের অভিজ্ঞতা শেয়ার করলেন সূর্যকুমার; করমর্দন না করার সিদ্ধান্ত টিমের, জানালেন অধিনায়ক

Online Desk সেপ্টেম্বর 30, 2025
VyBCO9Wmku.jpg

ওঙ্কার  ডেস্ক : এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয়ের পর অধিনায়ক সূর্যকুমার যাদব নিজের অভিজ্ঞতা, আবেগ এবং দলের ভেতরের পরিস্থিতি নিয়ে মুখ খুললেন। ম্যাচ চলাকালীন ৮-৯ ওভারের মাথায় তাঁর এতটাই দুশ্চিন্তা বাড়ে যে মাঠে দাঁড়িয়ে থাকতে পারেননি, সরাসরি ড্রেসিংরুমে চলে যান। পরে তিলক বর্মা এবং সঞ্জু স্যামসনের জুটি দেখে তিনি খানিকটা স্বস্তি পান। পাশাপাশি শিবম দুবের ব্যাটিংও তাঁকে ভরসা জোগায়।

তবে শুধু ম্যাচের ভেতরের টানটান উত্তেজনা নয়, বড় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে হাত মেলানো প্রসঙ্গ। পাকিস্তান দলের সঙ্গে ম্যাচ শেষে করমর্দন না করার সিদ্ধান্ত নিয়ে সূর্যকুমারের মন্তব্য, “এটা আমার একার সিদ্ধান্ত নয়। পুরো টিম এবং সাপোর্ট স্টাফ একসঙ্গে এই সিদ্ধান্ত নিয়েছে। দেশকে সম্মান জানানোই আমাদের কাছে বড়।” যদিও ভবিষ্যতে একই সিদ্ধান্ত বহাল থাকবে কিনা, সে ব্যাপারে তিনি স্পষ্ট কিছু জানাননি।

অধিনায়কের কথায়, কোচ গৌতম গম্ভীরের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু কৌশলগত দিক নয়, মানসিকভাবে প্রস্তুত হতে গম্ভীর সব সময় খেলোয়াড়দের পাশে থেকেছেন। দুবেকে নতুন বল দিয়ে বোলিং করানোর মতো কিছু গুরুত্বপূর্ণ পরামর্শও আসে তাঁর কাছ থেকেই। সূর্যকুমার জানিয়েছেন, অধিনায়কত্বের কারণে নিজের ব্যাটিংয়ে বাড়তি চাপ অনুভব করছেন না। বড় রান না এলেও তিনি আত্মবিশ্বাসী যে ছন্দে ফিরবেন। তাঁর মতে, পাকিস্তানের ইনিংসে ভারতীয় বোলারদের দারুণ প্রত্যাবর্তনই ম্যাচের টার্নিং পয়েন্ট। ১২-১৩ ওভারে পাকিস্তানের রান ছিল ১১৩/১, কিন্তু শেষ পর্যন্ত তারা থেমে যায় মাত্র ১৪৬ রানে। সেখান থেকেই ম্যাচ ঘুরে যায় ভারতের দিকে।

ট্রফি হাতে না পেলেও দলের উচ্ছ্বাসে কোনও খামতি ছিল না বলে জানান সূর্যকুমার। তাঁর কথায়, আসল পুরস্কার ছিল মাঠের ভেতরে লড়াই আর জয়ের আনন্দ, সেটাই দলের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি।

Post Views: 179

Continue Reading

Previous: উত্তরপ্রদেশে কুখ্যাত দুষ্কৃতীর জন্মদিন উদযাপন পুলিশের! সাসপেন্ড ৪ জন
Next: অষ্টমীতে মুখ ভার আকাশের, সন্ধ্যায়ও কি ভাসবে তিলোত্তমা?

সম্পর্কিত গল্প

accident-symbolic.jpg

বিয়েবাড়ি যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা! গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে অগ্নিকাণ্ড, মৃত্যু ৩ জনের, জখম ৫

Online Desk এপ্রিল 24, 2026
Untitled.png

মদের দোকান খুলতেই ভিড় সুরাপ্রেমীদের!

Online Desk এপ্রিল 24, 2026
B.jpg

কলকাতায় গঙ্গাবিহারে প্রধানমন্ত্রী ! দ্বিতীয় দফা ভোটের আগে উস্কে দিলেন বাঙলির ভাবাবেগ

Online Desk এপ্রিল 24, 2026

You may have missed

sde.png

টলিউডের ফের দুঃসংবাদ, প্রয়াত অভিনেতা ও বিশিষ্ট বাচিকশিল্পী বিপ্লব দাশগুপ্ত

Online Desk এপ্রিল 24, 2026
police-d.jpg

মেয়েকে নিয়ে আপত্তিকর মন্তব্য, হোটেল মালিককে খুন টোটোচালকের

Online Desk এপ্রিল 24, 2026
accident-symbolic.jpg

বিয়েবাড়ি যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা! গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে অগ্নিকাণ্ড, মৃত্যু ৩ জনের, জখম ৫

Online Desk এপ্রিল 24, 2026
Sitamarhi: PM Modi at Public Rally

অভয়ার মায়ের সমর্থনে নির্বাচনী সভায় মোদীর মুখে আরজি কর প্রসঙ্গ, দাবি করলেন প্রথম দফার বিপুল ভোট ‘বদলের বার্তা’

Online Desk এপ্রিল 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.