Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • অষ্টমীতে মুখ ভার আকাশের, সন্ধ্যায়ও কি ভাসবে তিলোত্তমা?

অষ্টমীতে মুখ ভার আকাশের, সন্ধ্যায়ও কি ভাসবে তিলোত্তমা?

Online Desk সেপ্টেম্বর 30, 2025
Rainy-Asthami.jpg

ওঙ্কার ডেস্ক: ঝমঝমিয়ে বৃষ্টি নামল কলকাতায়। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার দুপুরেই বিক্ষিপ্ত বৃষ্টি নামল মহানগরের বিভিন্ন জায়গায়। সন্ধিপুজোর আগেই এদিন কলকাতায় বৃষ্টি শুরু হয়। তবে হাওয়া অফিস জানিয়েছে, এ দিন ভারী বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই।

মঙ্গলবার দক্ষিণ কলকাতার বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে। যার ফলে পুজোয় ঠাকুর দেখতে বেরিয়ে যারা শহরমুখী হয়েছিলেন তাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। যদিও দুপুরের পর বৃষ্টির বিরাম স্বস্তি দিয়েছে দর্শনার্থীদের। অষ্টমীর দুপুরে দর্শনার্থীদের পুজোর আনন্দ বৃষ্টিতে মাটি হলেও সন্ধ্যায় সে রকম ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে জানাচ্ছেন আবহবিদরা। তবে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, নবমীতে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হতে পারে বঙ্গোপসাগরে। তার ফলে বুধবার রাত থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে। শুধু তাই নয়, দশমীতেও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ১ অক্টোবর আন্দামান সাগরে নতুন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ২ অক্টোবর থেকে ৫ অক্টোবর পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও হুগলির মতো জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। কলকাতা, হাওড়া, নদিয়া, মুর্শিদাবাদেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Post Views: 94

Continue Reading

Previous: এশিয়া কাপ ফাইনালের অভিজ্ঞতা শেয়ার করলেন সূর্যকুমার; করমর্দন না করার সিদ্ধান্ত টিমের, জানালেন অধিনায়ক
Next: জৈবিক হুমকি ও তেজস্ক্রিয় বিপর্যয়ের বিরুদ্ধে প্রস্তুতির ডাক সিডিএস অনিল চৌহানের

সম্পর্কিত গল্প

Joy-Bangla.jpg

বাংলাদেশে ‘জয় বাংলা’ কি নিষিদ্ধ স্লোগান ? রাষ্ট্রযন্ত্রের চরিত্র ও গণতন্ত্রের ভবিষ্যৎ

Online Desk জুন 8, 2026
steel.jpg

বিশাখাপত্তনমে ইস্পাত কারখানায় গলিত ইস্পাত গায়ে পড়ে মৃত্যু চার শ্রমিকের, জখম একাধিক

Online Desk জুন 8, 2026
philipines.jpg

ফিলিপিন্সে ভূমিকম্পে ৩২ জনের মৃত্যু, সুনামি দক্ষিণ এশিয়া জুড়ে

Online Desk জুন 8, 2026

You may have missed

Joy-Bangla.jpg

বাংলাদেশে ‘জয় বাংলা’ কি নিষিদ্ধ স্লোগান ? রাষ্ট্রযন্ত্রের চরিত্র ও গণতন্ত্রের ভবিষ্যৎ

Online Desk জুন 8, 2026
death.jpg

লিভ-ইন সম্পর্কের কথা পরিবার জানতে পারায় বাড়ির ছাদ থেকে মরণঝাঁপ যুবকের

Online Desk জুন 8, 2026
Untitled.png

অতিরিক্ত গেম খেলার নেশা হল কাল! গেমের নেশায় নিজের বাবা, বোনকে হত্যা করল যুবক!

Online Desk জুন 8, 2026
steel.jpg

বিশাখাপত্তনমে ইস্পাত কারখানায় গলিত ইস্পাত গায়ে পড়ে মৃত্যু চার শ্রমিকের, জখম একাধিক

Online Desk জুন 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.