Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • আন্তর্জাতিক
  • ‘আর গুলি নয়’, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে বার্তা ট্রাম্পের

‘আর গুলি নয়’, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে বার্তা ট্রাম্পের

Online Desk অক্টোবর 18, 2025
20251018_150302.jpg

ওঙ্কার ডেস্ক: ফের একবার রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ থামানোর বার্তা দিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার দুই দেশের মধ্যে চলমান যুদ্ধের অবসান নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সেই বৈঠক হয়। দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে বৈঠকের পর যুদ্ধ থামাতে বার্তা দেন ট্রাম্প।

শনিবার নিজের মালিকানাধীন সমাজ মাধ্যম ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, ‘ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে খুবই আকর্ষণীয় এবং সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ হয়েছে। আমি তাঁকে বলেছি, যেমনটি আমি প্রেসিডেন্ট পুতিনকে দৃঢ়ভাবে বলেছিলাম, হত্যাকাণ্ড বন্ধ করে একটি চুক্তি করার সময় হয়েছে!’

তাঁর আরও সংযোজন, ‘যথেষ্ট রক্তপাত হয়েছে, সম্পত্তির সীমা যুদ্ধ এবং সাহস দ্বারা সংজ্ঞায়িত করা হয়েছে। তারা যেখানে রয়েছে সেখানেই থামা উচিত। উভয়কেই জয়ী দাবি করতে দিন, ইতিহাসকে সিদ্ধান্ত নিতে দিন! আর গুলি চলবে না, আর মৃত্যু হবে না, আর বিশাল অর্থ ব্যয় হবে না।’ মার্কিন প্রেসিডেন্ট আরও লেখেন, ‘এটি এমন একটি যুদ্ধ যা আমি প্রেসিডেন্ট হলে কখনও শুরু হত না। প্রতি সপ্তাহে হাজার হাজার মানুষকে হত্যা করা হচ্ছে – আর নয়, শান্তিতে আপনার পরিবারের কাছে ফিরে যান!’

উল্লেখ্য, আগে ইউক্রেনকে টমাহক মিসাইল বিক্রি করা হবে বলে জানিয়েছিল ট্রাম্প প্রশাসন। তবে এই নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ওয়াশিংটনকে জানিয়েছিলেন, যদি ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র দেয় মার্কিন যুক্তরাষ্ট্র তা হলে রাশিয়া ও ওয়াশিংটনের সম্পর্কের অবনতি হবে। এই আবহে জেলেনস্কির সঙ্গে বৈঠক থেকে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ইউক্রেনকে বিক্রি করবেন না তিনি।

Continue Reading

Previous: পাকিস্তান-আফগানিস্তান দ্বন্দ্ব মেটানো সহজ, মন্তব্য ট্রাম্পের
Next: সপ্তাহ জুড়ে ৭৪টি প্রেক্ষাগৃহে থাকবেন কিং খান! কি হতে চলেছে বাদশার জন্মদিনে?

সম্পর্কিত গল্প

strait-of-hormuz-d.jpg

হরমুজ প্রণালীতে ৭টি তেলবাহী জাহাজে হামলা ইরানের, ফের যুদ্ধ শুরুর আশঙ্কা?

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-35.webp

কংগ্রেসের ক্ষমতায় ফেরা নিয়ে কটাক্ষ শাহের, রাহুলের বিদেশযাত্রা নিয়েও খোঁচা

Online Desk অক্টোবর 22, 2026
saudi.jpg

৬ মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে কসাই রাষ্ট্র সৌদি

Online Desk অক্টোবর 22, 2026

You may have missed

Winter-Dry-Skin-Care-Collage.png

শুষ্ক ত্বক ও শীতকালীন পরিচর্যা: সমস্যা, কারণ ও সমাধানের বিশ্লেষণ

Online Desk অক্টোবর 22, 2026
Diabetic-Retinopathy-Eye-Care-Collage.png

ডায়াবেটিক রেটিনোপ্যাথি কী? লক্ষণ, কারণ ও উপশমের উপায়

Online Desk অক্টোবর 22, 2026
Papaya-Cultivation-and-Harvest-Journey.png

পেঁপে চাষে সাফল্যের চাবিকাঠি: সঠিক সময়, পরিচর্যা ও অধিক ফলনের উপায়

Online Desk অক্টোবর 22, 2026
strait-of-hormuz-d.jpg

হরমুজ প্রণালীতে ৭টি তেলবাহী জাহাজে হামলা ইরানের, ফের যুদ্ধ শুরুর আশঙ্কা?

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.