Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • সপ্তাহ জুড়ে ৭৪টি প্রেক্ষাগৃহে থাকবেন কিং খান! কি হতে চলেছে বাদশার জন্মদিনে?

সপ্তাহ জুড়ে ৭৪টি প্রেক্ষাগৃহে থাকবেন কিং খান! কি হতে চলেছে বাদশার জন্মদিনে?

Online Desk অক্টোবর 18, 2025
Untitled.png

ওঙ্কার ডেস্ক: বলিউডের ‘বাদশা’, তিনি ‘কিং খান’। কথা হচ্ছে রোম্যান্সের জাদুকর শাহরুখ খানকে নিয়ে। আগামী ২ নভেম্বর তাঁর ষাটতম জন্মদিন। এই বছর জুড়ে তাঁর কাজ এমনিই বিশেষ হয়ে রয়েছে। এবার একের পর এক সাফল্যে ভরা তাঁর এই বছরটিকে আরও স্মরণীয় করে তুলতে বিশেষ উদ্যোগ নিয়েছে পিভিআর আইনক্স।
বলি অভিনেতার জন্মদিনকে কেন্দ্র করে পিভিআর আইনক্স এক বিশেষ চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছে, যা চলবে টানা দু’সপ্তাহ ধরে। এই বিশেষ চলচ্চিত্র উৎসব শুরু হবে আগামী ৩১ অক্টোবর থেকে। দেশের মোট তিরিশটি শহরে অবস্থিত ৭৪টি প্রেক্ষাগৃহে দেখানো হবে কিং খানের বিভিন্ন সুপারহিট ছবি। সাথে সাথে এই উদ্যোগের ফলে শাহরুখের দর্শক-অনুরাগীরা ফের একবার বড় পর্দায় তাঁর পুরনো ছবিগুলি দেখার সুযোগ পাবেন। দর্শকদের জন্য বিশেষ এই চলচ্চিত্র উৎসবে শাহরুখের কোন কোন ছবি থাকবে, সেই তালিকাও তৈরি হয়েছে। সেই তালিকায় রয়েছে— ‘কভি হাঁ কভি না’, ‘দিল সে’, ‘ম্যায় হু না’, ‘দেবদাস’, ‘ওম শান্তি ওম’, ‘চেন্নাই এক্সপ্রেস’-এর মতো ব্লকবাস্টার ছবিগুলি।
কাজের দিক থেকে শাহরুখের কাছে এই বছরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর ৩৩ বছরের অভিনয় জীবনে প্রথম জাতীয় পুরস্কার জিতেছেন এই বছর। ছেলে আরিয়ান খান ‘ব্যাডস অফ বলিউড’ সিরিজের মাধ্যমে পরিচালক হিসেবে দারুণ সাফল্য পেয়েছেন, অন্যদিকে মেয়ে সুহানা খান তাঁর নতুন ছবি ‘কিং’-এ অভিনয় করছেন।

Post Views: 261

Continue Reading

Previous: ‘আর গুলি নয়’, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে বার্তা ট্রাম্পের
Next: তমলুকে তরুণী ডাক্তারের রহস্যজনক মৃত্যু ! তদন্তে পুলিশ

সম্পর্কিত গল্প

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.