Skip to content
জুলাই 28, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • মুর্শিদাবাদে ‘বাবরি মসজিদের’ জন্য দানের অঙ্ক ছাড়াল ৩ কোটি

মুর্শিদাবাদে ‘বাবরি মসজিদের’ জন্য দানের অঙ্ক ছাড়াল ৩ কোটি

Online Desk ডিসেম্বর 9, 2025
humayun-babri.jpg

ওঙ্কার ডেস্ক: গত শনিবার মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদের শিলান্যাস করেছেন তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া বিধায়ক হুমায়ুন কবীর। ধর্মস্থানের শিলান্যাসের পর বিভিন্ন ব্যক্তি ও সংস্থার তরফে অনুদান আসতে থাকে। মানুষ যাতে আর্থিক সাহায্য করেন সে জন্য শনিবার কর্মসূচি স্থলে ১১টি দানবাক্স বসানো হয়েছিল। সেই দানবাক্স খুলে টাকা গোনা শুরু হতে দেখা যায় অনুদানের অঙ্ক তিন কোটি টাকার গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। এখনও বাকি রয়েছে বেশ কিছু বাক্সের টাকা গোনার কাজ।

দান বাক্স খোলার পর দেখা যায়, ৫০০ থেকে ২০০ টাকার নোট থেকে শুরু করে খুচরো, সবই মিলছে। এমনকি অনেকে সোনার গয়না দান করেছেন মসজিদের জন্য। যার বাজার দর লক্ষাধিক বলে জানা গিয়েছে। মঙ্গলবার মসজিদ স্থলে ঘুরে দেখা যায় ইটের স্তূপ জমেছে। কেউ কেউ মসজিদ নির্মাণের জন্য ইটের পাশাপাশি বালি, পাথরও দান করছেন। বেলডাঙা-রেজিনগর অঞ্চলে ইটের ভাটায় ইটের জোগান কম পড়ে গিয়েছে রীতিমতো। সূত্রের খবর, দানের টাকা ও গয়না নিরাপদে রাখার জন্য একটি পৃথক ঘরের ব্যবস্থা করা হবে। যেখানে সিসিটিভির বন্দোবস্ত করা হবে।

উল্লেখ্য, ১৯৯২ সালের ৬ ডিসেম্বর উত্তরপ্রদেশের অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের প্রতিবাদে মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা করেছিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। যে কারণে তাঁকে জোড়াফুল শিবির নেতৃত্ব তাঁকে দল থেকে সাসপেন্ড করে। এই আবহে গত ৬ ডিসেম্বর নতুন ‘বাবরি মসজিদের’ শিলান্যাস করার পাশাপাশি আগামী ২২ ডিসেম্বর নতুন দল গড়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

Post Views: 145

Continue Reading

Previous: ভারতের পণ্যে আরও শুল্ক চাপাতে চলেছেন ট্রাম্প
Next: ১৬ ডিসেম্বর সৌদি আরবে আইপিএল-এর নিলাম; ৩৫০ জন ক্রিকেটারদের তালিকা প্রকাশ করল ক্রিকেট বোর্ড

সম্পর্কিত গল্প

Capture.JPG

চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যু, উত্তেজনা নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে

Online Desk জুলাই 28, 2026
jyoti-ff.jpg

পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু পিএইচডি গবেষকের, পড়ুয়াদের বিক্ষোভ সামলাতে নামানো হল পুলিশ

Online Desk জুলাই 28, 2026
death-leg.jpg

চরম আর্থিক সঙ্কট, গুজরাটে একই পরিবারের তিন জনের আত্মহত্যা

Online Desk জুলাই 28, 2026

You may have missed

East-Bengal.jpg

কলকাতা লিগে জয়ের রথ অব্যাহত ইস্টবেঙ্গলের, পাঠচক্রকে হারালো ৫ গোলে

Online Desk জুলাই 28, 2026
M.jpg

ইউনাইটেডকে কষ্ট করে হারালো বাগান

Online Desk জুলাই 28, 2026
Capture.JPG

চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যু, উত্তেজনা নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে

Online Desk জুলাই 28, 2026
jyoti-ff.jpg

পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু পিএইচডি গবেষকের, পড়ুয়াদের বিক্ষোভ সামলাতে নামানো হল পুলিশ

Online Desk জুলাই 28, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.