Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ভারতের পণ্যে আরও শুল্ক চাপাতে চলেছেন ট্রাম্প

ভারতের পণ্যে আরও শুল্ক চাপাতে চলেছেন ট্রাম্প

Online Desk ডিসেম্বর 9, 2025
trump-1280-gg.jpg

ওঙ্কার ডেস্ক: মার্কিন কৃষকদের স্বার্থে ভারতের পণ্যে আরও শুল্ক চাপাতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইতিমধ্যে নয়াদিল্লির পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করে রেখেছে ওয়াশিংটন। এবার মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষকদের স্বার্থে ভারত থেকে আমদানি করা চালে শুল্ক চাপানোর বিষয়ে ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট। শুধু ভারত নয়, কানাডা থেকে আমদানি করা সারের উপরেও শুল্ক চাপানোর আভাস দিয়েছেন তিনি।

মার্কিন মুলুকে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে। যা নিয়ে সরব হয়েছে বিরোধীরা। ট্রাম্প প্রশাসনের উপর চাপ তৈরি করেছে তারা। ট্রাম্পের বিরুদ্ধে অসন্তোষও দানা বাঁধছে এই কারণে। চলতি পরিস্থিতিতে সোমবার হোয়াইট হাউসের এক অনুষ্ঠান থেকে সে দেশের কৃষকদের স্বার্থে আর্থিক সহায়তার কথা ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প। বিরোধীদের অভিযোগ, কম দামে চাল আমদানির জন্য মার্কিন বাজারে দেশীয় কৃষকরা ক্রমশ কোণঠাসা হয়ে যাচ্ছেন। প্রেসিডেন্ট ট্রাম্প যাতে এ বিষয়ে কড়া ব্যবস্থা নেন সেই দাবি তাঁরা করেন। কৃষকদের অভিযোগ, ভর্তুকিযুক্ত চাল আমদানির ফলে মার্কিন বাজারে ঘরোয়া পণ্যের দাম কমে যাচ্ছে। আর এই বিষয়ে ভারতকে কাঠগড়ায় তোলেন স্থানীয় রাইস মিলের আধিকারিকরা।

লুইসিয়ানার কেনেডি রাইস মিলের সিইও মেরিল কেনেডি ট্রাম্পের কাছে অভিযোগ করেন, ভারত, তাইল্যান্ড এবং চিন থেকে চাল আমদানি করা হচ্ছে। বর্তমান শুল্কের চেয়ে দ্বিগুণ হারে শুল্ক চাপানোর জন্য ট্রাম্পের কাছে আর্জি জানান তিনি। এদিকে ভারত এবং কানাডা বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক বোঝাপড়া উন্নত করার চেষ্টা করছে। সংশ্লিষ্ট দেশগুলির প্রতিনিধিদের সঙ্গে মার্কিন আধিকারিকদের দফায় দফায় আলোচনা হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছনো সম্ভব হয়নি।

Post Views: 169

Continue Reading

Previous: পাকিস্তান শান্তিপ্রিয় দেশ; চিফ অব ডিফেন্স ফোর্সেস পদে নিয়োগের পর ভারত, আফগানকে হুঁশায়ারির চেষ্টা মুনিরের
Next: মুর্শিদাবাদে ‘বাবরি মসজিদের’ জন্য দানের অঙ্ক ছাড়াল ৩ কোটি

সম্পর্কিত গল্প

20260726022f.jpg

যন্তর মন্তরে আন্দোলনের ইতি, স্বাভাবিক ছন্দে দিল্লি; চালু ইন্টারনেট ও মেট্রো পরিষেবা

Online Desk জুলাই 26, 2026
ssws.png

ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি বাড়ার পূর্বাভাস দক্ষিণবঙ্গে

Online Desk জুলাই 26, 2026
cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026

You may have missed

HANDCUFF.png

ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে অন্ডাল থেকে গ্রেপ্তার অন্যতম অভিযুক্ত আফরোজ

Online Desk জুলাই 26, 2026
bishwa-bangla-sarani.png

দুর্গাপুজোর আগেই বদলাতে পারে মহানগরীর একাধিক রাস্তার নাম; বিশ্ববাংলা হতে পারে চৈতন্যপ্রভু!

Online Desk জুলাই 26, 2026
20260726022f.jpg

যন্তর মন্তরে আন্দোলনের ইতি, স্বাভাবিক ছন্দে দিল্লি; চালু ইন্টারনেট ও মেট্রো পরিষেবা

Online Desk জুলাই 26, 2026
kiriti.png

আর্থিক প্রতারণায় আটক পুরুলিয়ার ছাত্র পরিষদের জেলা সভাপতি কিরীটী আচার্য

Online Desk জুলাই 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.